Friday, June 5, 2026

তফশিলি জাতি-উপজাতিদের এডুকেশন লোন, পড়ুয়াদের পাশে রাজ্য: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এরাজ্যের তফশিলি জাতি, উপজাতির ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য ১০ লাখ টাকা এডুকেশন লোন নিতে পারবে। খুব কম সুদে এই ঋণ পাওয়া যাবে। সোমবার, রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের ভার্চুয়াল সংবর্ধনায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানান, বাইরে পড়তে গেলে ২০ লাখ টাকা লোন পাবে ছাত্রছাত্রীরা। এদিন ৭৮৫ জন কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়।

কৃতী ছাত্রীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পড়ুয়াদের প্রতিভার তুলনা নেই। সব প্রয়োজনে রাজ্য সরকার পড়ুয়াদের পাশে আছে। দুঃস্থ পড়ুয়াদের কলেজে ভর্তির টাকাও দেবে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের যেকোনও সমস্যায় আবেদনপত্র জমা দিলে সব রকমভাবে সাহায্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। জেলাশাসককে আবেদনপত্রগুলি শিক্ষাসচিব বা সিএমও-কে পাঠানোর নির্দেশ দেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৩০ টি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে।নেতাজির নামে রাজ্যে বিশ্ববিদ্যালয় হয়েছে। জয়হিন্দ বিশ্ববিদ্যালয় তৈরি হবে।

আরও পড়ুন-স্পষ্ট হচ্ছে, ক্রমশই একঘরে হচ্ছেন অজয় বিস্ত, কণাদ দাশগুপ্তর কলম

Related articles

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...