Saturday, February 21, 2026

মুকুল নাকি চাণক্যেরও গুরু! বলেন কী মধ্যপ্রদেশের কৈলাস?

Date:

Share post:

তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আসার তিন বছরের মাথায় সবেমাত্র একটি বড় পদ লাভ হয়েছে মুকুল রায়ের। পদ না পেলে মুকুল আবার তৃণমূলে ভিড়তে পারেন, এমন চিত্রনাট্য তৈরির পরই মুখ বাঁচাতে তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করেছে বিজেপি। বাংলার বিধানসভা নির্বাচনের আগে মুকুলকে দিয়ে তৃণমূলের ক্ষতি করাই এর প্রধান উদ্দেশ্য। আর মুকুল রায় পদ পেতেই তাঁর অনুগামী ও রাজ্য বিজেপিতে ক্ষমতাসীন গোষ্ঠীর বিরোধীরা ‘মুকুল বন্দনা’ করতে গিয়ে গল্পের গরু গাছে তোলার প্ল্যান করেছে। সম্প্রতি মুকুল অনুগামীদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মুকুল রায়কে সম্বর্ধনা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কট্টর বিরোধী বলে পরিচিতরা। সেই অনুষ্ঠানে মুকুল বন্দনা করতে গিয়ে রাজ্য পর্যবেক্ষক তথা বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় যা বললেন তা জেনে তো অনেকের চক্ষুচড়কগাছ!

মুকুল রায়কে নতুন কী তকমা দিলেন কৈলাস? মধ্যপ্রদেশের এই বিজেপি নেতা বলেন, চাণক্যেরও গুরু আছে। আর তাঁর নাম হল মুকুল রায়। বাংলার রাজনীতিতে অতীত-বর্তমানের সব রাজনৈতিক ব্যক্তিত্বকে ছাপিয়ে মুকুল রায় নাকি এখন চাণক্যের গুরু! নতুন তকমা পেয়ে মুকুলও বেজায় খুশি। বিজেপিরই অনেকে বলছেন, ইতিহাসে চাণক্যর মত অসাধারণ জ্ঞানী, বাগ্মী, রাজনীতি- অর্থনীতিতে অগাধ পাণ্ডিত্যপূর্ণ, দূরদর্শী এক ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তৃণমূলে থাকতে দলবদল করানোয় পটু আর দুর্নীতির মামলা থেকে বাঁচতে জার্সি বদল করা এক ব্যক্তির যিনি তুলনা টেনে আনেন, তাঁর ‘জ্ঞানগম্যি’ সম্পর্কে বেশি কিছু বলা নিষ্প্রয়োজন!

আরও পড়ুন-মাস্টার রাজুর খোঁজে CID! মনীশ খুনে জোরালো হচ্ছে ব্যক্তিগত আক্রোশের মোটিভ

spot_img

Related articles

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...

প্রতীক উর তৃণমূলে যোগ দিতেই বহিষ্কার করল CPIM

কাজে এলো না বিমান বসুর ফোন, মহম্মদ সেলিমের সেন্টিমেন্টাল কার্ড। সিপিএম (CPIM) ছেড়ে তৃণমূলেই যোগ দিলেন যুব নেতা...

২৬ দিন পর শনাক্ত ১৮ জনের দেহাংশ, পরিজনদের হাতে তুলে দিল পুলিশ

আনন্দপুরের সেই বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ২৬ দিন পার হয়ে গেলেও স্বজন হারানোর শোক আজও টাটকা। পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপ...