Thursday, May 14, 2026

যোগীর রাজ্যে এবার ধর্ষিতা শিশুর মৃত্যু! অবরোধ-বিক্ষোভে ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

হাথরাসের কলঙ্কিত ঘটনা নিয়ে এখনও দেশজুড়ে আলোড়ন চলছে। সেই উত্তাপ কমার আগেই ফের যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের আলিগড়ে এক ৬ বছরের শিশুকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠলো। জানা গিয়েছে, দিল্লির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে শিশুটির।

এই নিন্দনীয় ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। অভিযুক্ত যুবকের গ্রেফতারের দাবিতে শিশুর দেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন তার পরিবারের লোকেরা। এলাকার মানুষও সেই বিক্ষোভে সামিল হয়েছে।

জানা গিয়েছে, আলিগড়ের জাতোই গ্রামে দিন দশেক আগে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার এক দূর সম্পর্কের দাদার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা শিশুটিকে ভর্তি করা হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে শিশুটির পরিজনদের দাবি, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে হয়রানির শিকার হতে হয়। অভিযুক্ত যুবক ও ওই পুলিশ কর্মীদের গ্রেফতারির দাবিতে এখনও বিক্ষোভ চলছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন-নির্ভয়ার পর হাথরাস কাণ্ডে অভিযুক্তদের হয়ে আইনি লড়াইয়ে এপি সিং

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...