Saturday, April 18, 2026

আন্দামান ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

Date:

Share post:

আন্দামান সাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর প্রভাব মূলত পড়বে উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে।

হাওয়া অফিস সূত্রে খবর, শক্তি সঞ্চয় করে এই নিম্নচাপটি পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে এই নিম্নচাপের প্রভাব মূলত পড়বে ওড়িশা ও অন্ধ্র উপকূলে।

আরও পড়ুন : শীতে বাড়বে করোনার প্রকোপ, আশঙ্কার কথা শোনাল হু

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। যদিও এই মূহুর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে।

মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...