Tuesday, June 23, 2026

‘বাঁশ নিয়ে বসবেন, ভোট লুঠ করতে এলে কাউকে হেঁটে বাড়ি ফিরতে দেবেন না’, পরামর্শ দিলীপের

Date:

Share post:

“ভোটের দিন গ্রামের মুখে বাঁশ নিয়ে বসে থাকবেন। ভোট লুঠ করতে এলে একজনকেও হেঁটে বাড়ি ফিরতে দেবেন না।” পাথরপ্রতিমায় দাঁড়িয়ে দলীয় কর্মীদের এমনই পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও সেখান থেকে তৃণমূলকে উপরে ফেলার ডাক দিলেন দিলীপ।

মঙ্গলবার পাথরপ্রতিমার জি প্লট পঞ্চায়েতের ইন্দ্রপুরে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তিনি ২০২১-এর নির্বাচন নিয়ে আলোচনা করেন। দিলীপ বলেন, বিজেপি ক্ষমতায় আসবেই। এছাড়াও বিজেপি সাংসদ বলেন, “রাজ্যের পুলিশ দিয়ে এবার ভোট হবে না। দিল্লি থেকে অমিত শাহের পুলিশ আসবে। বুথের একশো গজের মধ্যে রাজ্যের পুলিশ, তৃণমূলের গুণ্ডা কেউ-ই পৌঁছতেই পারবে না।” এরপরই বিজেপি কর্মীদের দিলীপ বলেন, “ভোটের দিন গ্রামের মুখে বাঁশ নিয়ে বসে থাকবেন। ভোট লুঠ করতে এলে একজনকেও হেঁটে বাড়ি ফিরতে দেবেন না।”

তৃণমূলকে শিকড় থেকে উপরে ফেলার প্রসঙ্গে দিলীপ বলেন, “রাজ্যের ক্ষমতা তৃণমূলের হাতে থাকলে বাংলার মানুষের সম্মান থাকবে না।” এরপরই হাথরাস প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে দিলীপ বলেন, “বাংলার পাড়ায় পাড়ায় ধর্ষণের ঘটনা ঘটছে। তখন মুখ্যমন্ত্রী চুপ। উত্তরপ্রদেশে কে একজন মহিলার ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন।”

এছাড়াও কেন্দ্রের দেওয়া টাকা ও আমফান প্রসঙ্গেও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কেন্দ্রের পাঠানো সব টাকা লুঠ করে নিচ্ছে তৃণমূল। ভোটে জেতার খরচ জোগাড় হচ্ছে।”

আরও পড়ুন-প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের প্রতিবাদ বিজেপি নেত্রীর

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...