Wednesday, June 24, 2026

নোবেল ২০২০: পদার্থবিজ্ঞানে দিগন্তকারী আবিষ্কার, নোবেলজয়ী ৩ কৃতী

Date:

Share post:

চিকিত্‍সাবিজ্ঞানের পর এবার ঘোষিত হল পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম। মহাকাশে ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় অবদান রাখায় চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিনজন বিজ্ঞানী – গ্রেট ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানির রেইনহার্ড গেনজেল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানড্রেয়া ঘেজ। মঙ্গলবার স্টকহোমে তাঁদের নাম ঘোষণা করেন নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান।

প্রসঙ্গত, মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বিষয় কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল। তার উৎপত্তি, গঠন, অতীত-ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। তা নিয়ে নিরন্তর গবেষণাও করে চলেছেন বিজ্ঞানীরা। এবার সেই ব্ল্যাক হোলের গঠন নিয়েই দিশা দেখালেন ওই তিন কৃতী। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিজ্ঞানী রজার পেনরোজ প্রমাণ করেন, ব্ল্যাক হোল হল আপেক্ষিকতাবাদের সাধারণ তত্ত্বের প্রত্যক্ষ পরিণতি। নোবেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে পার্থবিজ্ঞানকে আরও বলিষ্ঠ করতে ব্ল্যাক হোলের আবিষ্কারের জন্য রজার পেনরোজকে নোবেল প্রাইজের অর্ধেক মূল্য দেওয়া হবে।

আরও পড়ুন : নাথুরাম গডসের নামে ইউটিউব চ্যানেল!

অন্যদিকে, বিশাল মহাকাশে ছায়াপথের কেন্দ্রে সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য অপর দুই বিজ্ঞানীকে যৌথভাবে পুরস্কারের অর্ধেক দেওয়া হবে। নোবেলের অপর বিজেতা জার্মানির রেইনহার্ড গেনজেল। তিনি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্টিয়াল ফিজিক্সের অধিকর্তা। চতুর্থ মহিলা হিসেবে পদার্থবিদ্যায় নোবেল জয় করলেন বিজ্ঞানী আন্দ্রেয়া ঘেজ। বর্তমানে লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন তিনি।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...