Monday, May 11, 2026

হাথরাস কাণ্ড: হিংসা ছড়ানোর সন্দেহে মথুরা থেকে গ্রেফতার ৪

Date:

Share post:

হাথরাস কাণ্ড নিয়ে হিংসা ছড়ানোর সন্দেহে উত্তরপ্রদেশের মথুরা থেকে চারজনকে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, ধৃত চার ব্যক্তি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেন, দিল্লি থেকে হাতরা যাওয়ার পথে থেকে গ্রেফতার করা হয়েছে।

হাথরাস কাণ্ডের পর হিংসা ছড়ানোর ষড়যন্ত্রের আশঙ্কায় উত্তরপ্রদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি রাখা হয়েছে। কেউ হিংসা ছড়াচ্ছে কি না সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ। যমুনা এক্সপ্রেসওয়েতে টোলপ্লাজায় সন্দেহভাজন প্রত্যককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার দুপুরে পুলিশ এরকমই চারজনকে গ্রেফতার করেছে। ওই চারজনের মধ্যে একজনের নাম আতিকুর রহমান। প্রত্যককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল ধৃতরা।


উল্লেখ্য, ১৫ দিনের লড়াই শেষে গত ২৯ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে হাথরাসের নির্যাতিতার। এই ঘটনা ঘিরে উত্তাল সারা দেশ। যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে বিভিন্ন মহল। অভিযোগ, ধর্ষিতা তরুণীর দেহ পরিবারের অনুমতি না নিয়েই সৎকার করা হয়েছে। চাপের মুখে পড়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু বিরোধীদের মতে, এটা নিছক রাজনৈতিক কৌশল। কারণ, তরুণীর মৃত্যুর পর রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন:হাথরসের কাণ্ডে পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা কোথায় ?যোগী সরকারকে জিজ্ঞাসা সুপ্রিম কোর্টের

 

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...