Thursday, March 19, 2026

মিড-ডে মিলের রান্না নিরাপদে করতে কর্মীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা শিক্ষামন্ত্রকের

Date:

Share post:

আনলক ৫ এ ১৫ অক্টোবর থেকে স্কুল চালু করা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। স্কুল চালু হলে মিড-ডে মিলের রান্না যাতে নিরাপদে হয় তা নিশ্চিত করতে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছেন-

◼️ স্বাস্থ্যবিধি মেনে মিড-ডে মিলের রান্না করতে হবে।

◼️ যারা রান্না করবেন তাঁরা আংটি, চুড়ি এমনকী নেল পলিশ বা নকল নখ পরতে পারবেন না।

◼️ ভিড় এড়াতে খাবার দেওয়ার সময় নিয়ে কোনও কড়াকড়ি থাকবে না। আলাদা ব্যাচ করে খাবার পরিবেশন করতে হবে। পরিষ্কার জায়গায় ছাত্রছাত্রীদের খেতে দিতে হবে।

◼️ জেলা অথবা ব্লক পর্যায়ের সরকারি কর্মীদের দেখতে হবে, মিড-ডে মিল কর্মীরা যাতে কেউ ভাইরাসে আক্রান্ত না হন।

◼️ কোনও কর্মী ভাইরাসে আক্রান্ত হলে পুনরায় কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন দিয়ে জানাতে হবে তিনি এবং তাঁর পরিবারের সবাই সুস্থ।

◼️ স্কুলে ঢোকার আগে মিড-ডে মিলের কর্মীদের থার্মাল স্ক্রিনিং হবে। প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক।

◼️ রাঁধুনি ও অন্যান্য সাহায্যকারীদের পর্যাপ্ত পরিমাণ পরিচ্ছন্ন অ্যাপ্রন ও মাথা ঢাকা টুপি দিতে হবে।

◼️ রান্নার বাসন পরিষ্কার রাখতে হবে। সবজি সহ খাবারের অন্যান্য উপকরণ নুন-হলুদ দিয়ে বা ৫০ পিপিএম ক্লোরিন বা এমন মিশ্রণ দিয়ে পরিষ্কার করতে হবে।

◼️ খাবারের তাপমাত্রা হবে অন্তত ৬৫ ডিগ্রি।

আরও পড়ুন-সৌজন্যে কোভিড, ফেব্রুয়ারিতে মাধ্যমিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ, পিছোতে পারে উচ্চ মাধ্যমিকও!

Related articles

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...