Thursday, March 19, 2026

যাদবপুরের রান্নাঘরে কাল অন্যরকম ছবি, ওঁরা আসছেন

Date:

Share post:

সুদীপ সেনগুপ্ত : আগামীকাল ৮ অক্টোবর,
আমাদের যাদবপুর রান্নাঘর,
Jadavpur Sramajibi Canteen এর ১৯০ তম দিন।

আগামীকালের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন।
একই দিনে দুই প্রিয় ব্যক্তিত্ব কে স্মরণ করব আমরা।

আমাদের যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের পরিবারের সাথে সরাসরি যুক্ত হবেন আরও দুইটি বিখ্যাত পরিবারের সদস্যরা।

আগামীকাল প্রখ্যাত অভিনেত্রী মণিকা চক্রবর্তীর মৃত্যুদিবস।

২০১৬ সালের এই দিনটিতে প্রয়াত হন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের সবচেয়ে ছোট বোন মণিকা চক্রবর্তী।
ওনার জন্ম সেই ১৯৩৩ সালে।
২০১০ সাল পর্যন্ত প্রায় নিয়মিতভাবেই সিনেমা, নাটক, দূরদর্শনে অভিনয় করে গিয়েছেন।
পুত্র সব্যসাচী চক্রবর্তী (বেণুদা)
মেয়ে পাপিয়া সেন, (অভিনেত্রী, এবং পরিচালক রাজা সেন এর স্ত্রী)।

আগামীকাল আমাদের রান্নাঘরে উপস্থিত থাকবেন মিঠু চক্রবর্তী ও সব্যসাচী চক্রবর্তী।
এর আগেও মিঠুদি এসেছেন কয়েকবার।
বেণুদা ও এসেছেন।
কিন্তু আগামীকালের আমাদের রান্নাঘরকেই ওনারা বেছে নিয়েছেন মায়ের মৃত্যুবার্ষিকীতে ওনাকে স্মরণের মঞ্চ হিসেবে।

আগামীকাল আমাদের সকলের প্রিয় নেতৃত্ব কমরেড নিরুপম সেনের জন্মদিবস।

নিরুপমদা ২০১৮ সালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন।
১৯৪৬ সালের এই দিনটিতে জন্ম ওনার।
নিরুপমদা থাকলে ৭৪ বছর পূর্ণ হতো কাল।
বৌদি চন্দ্রাবলীদি আর নিরুপমদার মেয়ে শ্রেয়া সেন আসবেন কাল আমাদের সাথে সময় কাটাতে।

আগামীকাল সকাল ১১.৩০ টায় পারলে আপনারাও আসুন।
আসুন আমরা সকলে মিলে এই দুটি পরিবারের সাথে একযোগে আমাদের যৌথরান্নাঘরের আন্দোলনকে আরো এক কদম এগিয়ে নিয়ে যাই।

১৯০ তম দিন স্মরণীয় হয়ে থাকুক আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণের মধ্যে।

আসুন।
পাশে থাকুন।

আরও পড়ুন-তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে রাজ্য সরকার, রেশনের একটি আর্জিও বাতিল নয়

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...