Wednesday, March 11, 2026

এক সপ্তাহে ৩ বার! ফের রিলায়েন্সে বিদেশি বিনিয়োগের ঘোষণা

Date:

Share post:

রিলায়েন্সে অব্যাহত বিদেশি বিনিয়োগ। এবার মুকেশ অম্বানির সংস্থায় বিনিয়োগের কথা ঘোষণা করল আবু ধাবি ইনভেস্টমেন্ট অথোরিটি-র অধীনস্ত একটি সংস্থা৷ জানা গিয়েছে, মোট ৫৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করবে তারা।

এই বিনিয়োগের আবু ধাবি ইনভেস্টমেন্ট অথোরিটি ১.২ শতাংশ অংশীদারিত্ব পাচ্ছে। মহামারি পরিস্থিতিতে একের পর এক বিদেশি বিনিয়োগ হয়েছে রিলায়েন্সে। গত শনিবার দুই বিদেশি সংস্থা রিলায়েন্স বিনিয়োগ করেছে। জিআইসি এবং টিপিজি একই দিনে বিনিয়োগ করেছে রিলায়েন্সে। তার আগে সিলভার লেক, কেকেআর, জেনারেল অ্যাটলান্টিক, মুডাবালার মতো সংস্থাও রিলায়েন্সে বিনিয়োগ করেছে।

নয়া বিনিয়োগের ফলে রিলায়েন্সের প্রি মানি ইক্যুইটি ভ্যালু ৪.২৮৫ লক্ষ কোটি টাকায় গিয়ে পৌঁছল৷ গত চার সপ্তাহেরও কম সময়ে রিলায়েন্সের রিটেল ব্যবসায় মোট ৩৭,৭১০ কোটি টাকা বিনিয়োগ করল৷ এডিআইএ-র বিনিয়োগ প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানি বলেন, ” এডিআইএ সারা বিশ্বে কত চার দশক ধরে সম্পদ তৈরি করেছে। তার সুবিধা আমরাও পাব। এই বিনিয়োগ রিলায়েন্সে ব্যবসার ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতি হবে।”

আরও পড়ুন:করোনার কারণে দিল্লিতে সর্বজনীন দুর্গাপুজোয় অনুমতি নয়

spot_img

Related articles

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...