Saturday, March 14, 2026

“ভয় পেয়েছে তৃণমূল, এই ভয় থাকা ভালো”, শহরে পা রেখে বললেন তেজস্বী সূর্য

Date:

Share post:

বিজেপি যুব মোর্চার ‘নবান্ন অভিযান’-এ যোগ দিতে কলকাতায় এসেছেন মোর্চার সর্বভারতীয় সভাপতি সাংসদ তেজস্বী সূর্য। যুব মোর্চার অভিযানের দিন নবান্ন বন্ধ রাখার ঘটনার প্রতিক্রিয়ায় তেজস্বী বলেন, “তৃণমূল ভয় পেয়েছে, এ ডর অচ্ছা হ্যায়৷”
আজ, বৃহস্পতিবার, নবান্ন অভিযানের কর্মসূচি যুব-বিজেপির। এই কর্মসূচি চূড়ান্ত সফল করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বঙ্গ-বিজেপি৷ এই অভিযানের নেতৃত্ব দিতেই কলকাতায় এসেছেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। ওদিকে যুব-বিজেপির নবান্ন অভিযানের দিনই নবান্নে স্যানিটাইজেশনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ তাই নবান্ন আজ বন্ধ৷ জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখা হচ্ছে নবান্ন।

যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি শহরে বসেই চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ”বাংলায় অরাজকতা চলছে। বাংলার যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত গোটা দেশ। আমি আশ্বাস দিচ্ছি, এই সরকারকে উৎখাত করেই ছাড়ব।” বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,”মুখ্যমন্ত্রীর বিজেপির মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই। তাই দরজা বন্ধ করেছেন৷ আমরা এত সহজে ছেড়ে দেব না। দুর্নীতি ও হিংসার জবাব দিতে হবে।”

এদিকে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার তেজস্বী সূর্য সকালে শ্রদ্ধা জানাতে যাবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি৷ যোগ দেবেন একাধিক দলীয় বৈঠকে৷ এরপর সামিল হবেন নবান্ন অভিযানে৷

আরও পড়ুন:বন্ধ নবান্ন: অভিযান জারি বিজেপির, প্রস্তুত পুলিশ-প্রশাসন

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...