Friday, May 15, 2026

সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক

Date:

Share post:

২০২০ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক। এদিন নোবেল কমিটি জানিয়েছে, সহজ-সরল ধারায় বিশ্বের জটিল দিকগুলিকে কাব্যের আঙ্গিকে সর্বজনীন করে তোলেন লুইস। তাই তাঁকে সম্মানিত করতে এই পুরস্কার দেওয়া হলো।

গ্লাকের কবিতায় উঠে এসেছে মানব জীবনের বিভিন্ন সঙ্কট, অভিপ্সা এবং  প্রকৃতি। নিঃসঙ্গতা এবং  বিষণ্ণতা তাঁর কবিতার অন্যতম বিষয়। বৃহস্পতিবার অ্যাকাডেমির নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স অলসন জানিয়েছেন, ‘‘গ্লাকের ভাষ্য অত্যন্ত সুন্দর এবং সৃজনশীলতায় ভরপুর। একই সঙ্গে তাঁর লেখায় পাওয়া যায় হাস্যরস ও তীক্ষ্ণ কৌতুকের সংমিশ্রণ।’’ তাঁর লেখা সার্বজনীন স্বীকৃতির দাবি রাখে বলে জানিয়েছে নোবেল কমিটি। তাঁর লেখায় প্রধানত তিনটি বৈশিষ্ট ধরা পড়ে বলে উল্লেখ করা হয় এদিন। যার মধ্যে আছে পারিবারিক জীবন, খেলাচ্ছলে প্রকাশিত বৌদ্ধিক দিক এবং সূক্ষ্ম জ্ঞান।

১৯৪৩ সালে জন্ম কবি লুইস গ্লাকের। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ফার্স্টবর্ন’ প্রকশিত হয় ১৯৬৮ সালে। ২০১৪ সালে প্রকাশিত হয় তাঁর শেষ কাব্যগ্রন্থ ‘ফেথফুল অ্যান্ড ভার্চুয়াস নাইট’। কানাডিয়ান লেখিকা মার্গারেট অ্যাটউড এবং জাপানি লেখক হারুকি মুরাকামির পিছনে ফেলে এদিন নোবেল পুরস্কার পান কবি লুইস গ্লাক। এর আগে পুলিৎজার এবং ইউ এস পোয়েট লরিয়েট পুরস্কার পেয়েছেন আমেরিকান কবি।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বললেন ট্রাম্প!

 

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...