Tuesday, March 17, 2026

বাড়িতে গিয়ে প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী-পুত্রের সঙ্গে দেখা করলেন অধীর

Date:

Share post:

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্রের কলকাতার বাসভবনে বৰ্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রয়াত নেতার বাড়িতে গিয়ে তাঁর সহধর্মিণী শিখা মিত্র ও পুত্র রোহন মিত্রের সঙ্গে দেখা করেন অধীরবাবু। তাঁর সঙ্গে কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত।

এদিন শিখা মিত্র ও তাঁর পুত্র রোহানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অধীর চৌধুরী। তবে একান্তই সৌজন্যমূলক ছিল এই সাক্ষাৎ।

উল্লেখ্য, একটা সময় সোমেন মিত্রের হাত ধরেই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রবেশ অধীর চৌধুরীর। মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা আসনে সোমেন মিত্রই অধীর চৌধুরীকে দাঁড় করিয়েছিলেন। বাকিটা ইতিহাস।

কংগ্রেস রাজনীতিতে পরে অবশ্য এই দুই নেতার মধ্যে দূরত্ব বেড়ে ছিল। সোমেন মিত্রের শেষকৃত্য কিংবা শ্রাদ্ধানুষ্ঠানেও দেখা যায়নি অধীর চৌধুরীকে। তাই এদিন প্রয়াত নেতার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী-পুত্রের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন-ফের বেলাগাম অনুব্রত: দলের মন্ত্রীকেই বললেন ‘অপদার্থ’

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...