Sunday, February 8, 2026

হল খুললেই ফের মুক্তি পাবে নরেন্দ্র মোদির বায়োপিক, ‘‌পিএম নরেন্দ্র মোদি’‌

Date:

Share post:

আনলক ফাইভে সিনেমাহল, থিয়েটার, মাল্টিপ্লেক্স খোলা হবে বলে আগেই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বিধি মেনে আগামী ১৫ তারিখ থেকে খুলবে দেশের সিনেমা হলগুলি। কেন্দ্রীয় সরকার গাইডলাইন অনুযায়ী, ৫০ শতাংশ দর্শক নিয়ে শো চলবে। তবে হল খুললেই তো হলো না। নতুন সিনেমা কই? আর তাই পরিচালক উমঙ্গ কুমার ও প্রযোজক সন্দীপ সিংয়ের ছবি ‘‌পিএম নরেন্দ্র মোদি’‌ ফের একবার মুক্তি পেতে চলেছে বড় পর্দায়।

আরও পড়ুন : জমি বিবাদ নিয়ে পুড়িয়ে মারা হল পুরোহিতকে, নাম উল্লেখ করলেন দুষ্কৃতীদের

আরও পড়ুন : ধর্ষণ রুখতে আরও কঠোর কেন্দ্র, রাজ্যগুলিকে পাঠানো হল কড়া নির্দেশিকা

‘‌পিএম নরেন্দ্র মোদি’‌ ছবিটি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক, তা বলার অপেক্ষা রাখে না। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এছাড়াও রয়েছেন বোমান ইরানি, দর্শন কুমার, মনোজ যোশী, প্রশান্ত নারায়ণ, জারিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব, যতীন কারয়েকর সহ অন্যান্যরা।

ছবির প্রযোজক জানিয়েছেন, “এতদিন পর নতুনভাবে সিনেমাহল খোলার অনুমতি মিলেছে। তাই এই সুযোগে এমন মহান দেশনায়কের জীবনী দেখিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার থেকে ভালো প্রস্তাব আর কি হতে পারে। গতবার রাজনৈতিক চক্রান্তের কারণে ছবিটি সঠিকভাবে ব্যবসা করতে পারেনি।” এবিষয়ে প্রযোজকের সঙ্গে একমত পরিচালকও। তিনি জানিয়েছেন, “এমন একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি খুবই গর্বিত।”

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্বাচনী বিধিভঙ্গের দায়ে মুক্তি আটকে গিয়েছিল। অবশেষে ২৪ মে ২০১৯ মুক্তি পায় বিবেক ওবেরয় অভিনীত দেশের প্রধানমন্ত্রীর বায়োপিক। ‘‌পিএম নরেন্দ্র মোদি’‌ ছবিটিতে তুলে ধরা হয়েছে, তাঁর জীবনের প্রথম দিকের সফর থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হওয়ার গল্প। একজন সাধারণ চা বিক্রেতা থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, এবং তারপর ২০১৪ সালের ঐতিহাসিক জয়। মুক্তির প্রথম দিনেই প্রায় ২.৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। যদিও, ভিএফএক্স-এর খামতির জন্য ২০১৯-এ ছবিটি সেভাবে সাড়া ফেলতে পারেনি। তাই এবার সমস্তরকম আঁটঘাঁট বেধেই আসরে নামছেন ছবির উদ্যোক্তারা।

spot_img

Related articles

অসম মুখ্যমন্ত্রী গুলি করলেন সংখ্যালঘুদের! কোথায় গেল মোদির UAPA,প্রশ্ন বিরোধীদের

প্রকাশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হেনস্থা করার 'লাইসেন্স' দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার অসম বিজেপির তরফ থেকে প্রকাশ্যে...

অন্ধকার থেকে স্বীকৃতির আলো: ডাঃ সুভাষ মুখোপাধ্যায়

১৯ জুন, ১৯৮১। কলকাতার দক্ষিণ অ্যাভিনিউয়ের এক বহুতলের ফ্ল্যাটে ফিরছিলেন শিক্ষিকা নমিতা মুখোপাধ্যায়। কিন্তু দরজা খুলতেই আঁতকে ওঠেন...

নীতীশের বিহারে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া

বিহারের(Bihar) মাধেপুরা জেলার একটি স্কুলে মি-ডে মিলের(Mid Day Meal) খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৭০ জনেরও বেশি পড়ুয়া।...

মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ছুটির দিনে ব্যাহত পরিষেবা, সমস্যায় যাত্রীরা

রবিবার সকালে মেট্রো(Metro) বিভ্রাট। ব্রিজি  স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ব্যাহত হল মেট্রো(Metro) চলাচল। মেট্রো সূত্রর খবর সকাল...