Saturday, March 14, 2026

‘দিল্লি জয়’ করে লীগের ফার্স্ট বয় মুম্বই

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালস -১৬২/৪

মুম্বই ইন্ডিয়ান্স – ১৬৬/৫

৫ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

পয়েন্ট তালিকায় এক ও দু’নম্বরের লড়াইয়ে দিল্লিকে হারিয়ে লীগ তালিকায় শীর্ষে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঁচ উইকেট জয় প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল রোহিতের মুম্বইকে।

শিখর ধাওয়ানের দুরন্ত হাফ-সেঞ্চুরি এবং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের লড়াকু ব্যাটিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ১৬৩ রানের টার্গেট রাখল দিল্লি ক্যাপিটালস৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাটিং করে চার উইকেটে ১৬২ রান তোলে দিল্লি৷

জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়া করে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স৷ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে রোহিতের উইকেট হারালেও কুইন্টন ডি’কক ও সূর্যকুমার যাদবের দুরন্ত ব্যাটিং মুম্বইয়ের জয় পেতে অসুবিধা হয়নি৷ দ্বিতীয় উইকেটে দু’জনে ৪৬ রান যোগ করে। ৩৬ বলে ৫৩ রান করে আউট হয় ডি’কক৷ ম্যাচ সেরা ডি’কক।

আরও পড়ুন- তিন দল নিয়েই দুবাইয়ে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...