Monday, June 8, 2026

তিন দল নিয়েই দুবাইয়ে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল

Date:

Share post:

প্রত্যাশামতোই দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে এবারের মহিলাদের IPL। আইপিএলের সূচি ও তিন দলের অধিনায়িকার নাম ঘোষণা করল বিসিসিআই।

বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী তিনটি দল হল সুপারনোভাজ্, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি। তিনটি দলের ক্যাপ্টেন নির্বাচিত হলেন যথাক্রমে- হরমনপ্রিত কউর, স্মৃতি মন্ধনা ও মিতালি রাজ। তবে রয়েছে চমকও। থাইল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এবার টি–২০ এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন নাথাকাম চান্তাম। ট্রেইলব্লেজার্স দলে সুযোগ পেয়েছেন তিনি।

ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এবার মহিলাদের আইপিএলে খেলবেন। চার ম্যাচের টুর্নামেন্ট হবে আরব আমিরশাহীতে।

ম্যাচের সূচি- (ভারতীয় সময়সূচী)

৪ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা- সুপারনোভাাজ বনাম ভেলোসিটি।

৫ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা- ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্স।

৭ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা- ট্রেলব্লেজার্স বনাম সুপারনোভাস।

৯ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা- ফাইনাল।

আরও পড়ুন- সুখবর: কলকাতাতেই ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...