Thursday, June 25, 2026

অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাতিল পূর্বনির্ধারিত সমস্ত কর্মসূচি

Date:

Share post:

হঠাৎ অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপাতত তিনি নিউটাউনের বাড়িতে বিশ্রামে আছেন। এদিন তাঁর একাধিক কর্মসূচি থাকলেও, তা বাতিল করে দিয়েছেন দিলীপবাবু। বিজেপি সূত্রে খবর, শুধু সোমবার নয়, আগামী কয়েকদিনে রাজ্য সভাপতির পূর্ব নির্ধারিত সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, আজ সোমবার বিজয়া রাজে সিন্ধিয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল সভা ছিল সকাল ১১টা থেকে। সেখানে ভিডিও কনফারেন্সে হাজির থাকার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু অসুস্থতা বোধ করায় প্রধানমন্ত্রীর সভাতেও ছিলেন না তিনি।

এরপর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে রাজ্য বিজেপি সদর দফতর ৬, মুরলিধর সেন লেনে সাংবাদিক বৈঠক ডেকে ছিলেন। কিন্তু শেষ পর্যন্তও সেটাও বাতিল হয়ে যায়। যদিও তাঁর ঠিক কী হয়েছে বা ঠিক কী কারণে তিনি অসুস্থ তা এখনও দলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।

উল্লেখ্য, গত কয়েক মাসে করোনা আবহে লকডাউন পর্ব ও আমফান বিধ্বস্ত বাংলায় একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন দিলীপ ঘোষ। দিল্লিতে গিয়ে শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠকে যোগদান করেছেন রাজ্য বিজেপি সভাপতি। সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শুধু দলীয় কর্মসূচি নয়, দিল্লিতে গিয়ে সংসদের বর্ষাকালীন অধিবেশনেও যোগ দিয়েছেন দিলীপ ঘোষ। ফিরে দলীয় কর্মসূচী করেছেন। এদিনও তার বেশকিছু কর্মসূচি ছিল। সব মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আপাতত সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে দিলীপ ঘোষের।

আরও পড়ুন-রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...