Tuesday, June 23, 2026

খুড়তুতো ভাই-বোনের প্রেম, ‘অনার কিলিং’ পরিবারের

Date:

Share post:

ভিন জাত বা ধর্মে সম্পর্ক গড়ে অনার কিলিংয়ের শিকার হতে হয় প্রেমিক-প্রেমিকা বা যুগলকে। কয়েকদিন আগেই তার উদাহরণ দেখা গিয়েছে দিল্লিতে। এবার খুড়তুতো ভাই-বোনে সম্পর্কে জড়ানোর দু’জনকেই খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। ঘটনা ছত্তিশগড়ের। প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ভাই-বোন। বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু তাতে বাধ সাধে পরিবার। পরিবারের ‘সম্মান বাঁচাতে’ দুজনকে বিষ খাইয়ে খুন করলেন আত্মীয়রা। অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ছত্তিশগড়ের দুর্গ জেলার কৃষ্ণনগরের বাসিন্দা শ্রীহরি ও ঐশ্বর্য খুড়তুতো ভাইবান। দুজনে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে বিয়ের করার সিদ্ধান্ত নেন। সেই কারণে গত মাসে বাড়ি থেকে পালিয়ে যান তাঁরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুর্গ পুলিশ চেন্নাই থেকে তাঁদের পাকড়াও করে ফিরিয়ে আনে। ৭ অক্টোবর দুজনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

শনিবার রাতে টহলদারির সময় শ্রীহরি ও ঐশ্বর্যের বাড়িতে সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়ে পুলিশের। জানা যায়, শ্রীহরি ও ঐশ্বর্যকে বিষ খইয়ে খুন করা হয়েছে। বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে নদীর চরে দুজনের জ্বালিয়ে দেওয়া হয়। শিবনাথ নদীর পাড় থেকে যুগলের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের সম্মান বাঁচাতে ভাই-বোনকে খুনের কথা স্বীকার করে নেন শ্রীহরির কাকা রামু ও ঐশ্বর্যের ভাই চরণ। খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন-ভিন সম্প্রদায়ের প্রেম, দিল্লিতে তরুণকে পিটিয়ে খুন প্রেমিকার দাদাদের

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...