Saturday, May 16, 2026

চিৎপুরের প্লাস্টিকের কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

Date:

Share post:

শহরে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। এবার চিৎপুরের ১০ নং নয়াপট্টি এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় দমকলের ১০টি ইঞ্জিন। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে, তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার দুপুরে হঠাৎই এলাকার বাসিন্দারা কালো ধোঁয়া দেখতে পান। সঙ্গে প্লাস্টিক পোড়ার গন্ধ। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে তা এখনও পরিস্কার নয়।

এদিকে, কারখানাটি একটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় এবং দাহ্য পদার্থ ভর্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে।সেই আশঙ্কায় পুলিশ আশপাশের এলাকা খালি করে দেয়।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...