Monday, June 1, 2026

চাপে পড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল মণীশ, প্রকৃত অপরাধীরা সামনে আসবেই: ফিরহাদ

Date:

Share post:

“বারাকপুর এলাকায় ত্রাস ছড়াতে চাইছে বিজেপি। একটা অল্প বয়সী ছেলে খুন হয়ে গেল। সে তৃণমূলে ছিল। চাপের মুখে বিজেপিতে গিয়েছিল। তাঁকে খুনের প্রকৃত অপরাধীরা খুব দ্রুত সামনে আসবে”- টিটাগড়-বারাকপুর শান্তি মিছিল থেকে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বিজেপি নেতা খুনের পরেই ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন, আবার তৃণমূলে ফিরতে চেয়েছিলেন মণীশ শুক্লা।

মঙ্গলবারের শান্তি মিছিল থেকে সেই কথার রেশ টেনে তিনি বলেন, মণীশ শুক্লা তাঁদের দলে ছিলেন। তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়ার পরেও মণীশ তৃণমূলেই ছিলেন। এমনকী, দীনেশ ত্রিবেদীর হয়ে ভোটের কাজও করেন। কিন্তু তারপর চাপে পড়ে দলবদল করতে বাধ্য হন মণীশ- মন্তব্য ফিরহাদের। এরপরই তিনি বলেন, মণীশ খুনের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। ইতিমধ্যেই দুষ্কৃতীরা ধরা পড়েছে। যারা প্রকৃত দোষী, তারা দ্রুতই সামনে আসবে। যদিও বিষয়টি আদালতের বিচারাধীন বলে তদন্ত প্রক্রিয়া নিয়ে বিশেষ কিছু বলতে চাননি রাজ্যের মন্ত্রী।

একই সঙ্গে তিনি বলেন, বারাকপুর শিল্পাঞ্চলে যদি বিজেপি অশান্তি ছড়াতে চায় তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন- ধর্ষণ একটা পাশবিকতা, আর ধর্ষকরা পশু: শেখ হাসিনা

Related articles

লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ, রাজ্যে বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী ১৩ জন

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়ে গেল পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠনের (Cabinet Ministry expansion) কাজ। সোমবার সকাল...

প্রয়াত নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন

প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পাচার্য নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ সেন (Suprabuddha Sen)। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৮...

বিধায়কদের সই জাল তদন্তে SIT গঠন সিআইডির

বিধানসভায় বিরোধীদলের বিধায়কদের সই জাল মামলার তদন্তে এবার ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের SIT তৈরি করল সিআইডি...

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...