Saturday, June 20, 2026

বাবার দায়িত্ব নিতে নারাজ, সুপ্রিম কোর্টের ভর্ত্‍সনার মুখে দুই ভাই

Date:

Share post:

বাবার দায়িত্ব নিতে নারাজ দুই ছেলে। দিল্লির বাসিন্দা দুই ছেলে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বাবাকে দেখার জন্য তাঁরা রাজি নয় বলে জানিয়েছেন। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধ। গোটা ঘটনায় দুই ভাইকে তীব্র ভর্ত্‍সনা করল সুপ্রিম কোর্ট।

দিল্লির করলবাগের পৈতৃক বাড়িতেই থাকতেন ওই বৃদ্ধ। বহুজাতিক সংস্থায় চাকরি করেন তাঁর দুই ছেলে। মোটা টাকা বেতন পান তাঁরা। আবার করলবাবাগের বাড়িতে ভাড়াটিয়া রয়েছে। সব মিলিয়ে সুখে স্বাচ্ছন্দে দিন কাটে। কিন্তু সেই বাড়িতেই থাকতে দিতে চান না বাবাকে। এই অবস্থায় গত বছর ট্রাইব্যুনাল কোর্টের দ্বারস্থ হন ওই বৃদ্ধ। সেই সময় বাবার দেখভালের দুই ছেলেকে মাসিক ৭ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয় কোর্ট।

কিন্তু আদালতের রায়ে ‘স্বস্তি’ পাননি ছেলেরা। রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। ট্রাইব্যুনালের রায়ে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। শেষমেষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বৃদ্ধ বাবা। সংবাদ সংস্থা সূত্রে খবর, সেই মামলার শুনানিতে দুই ছেলেকে তীব্র ভর্ত্‍সনা করে শীর্ষ আদালত।

শুনানি চলাকালীন বিচারপতি বলেন, ” বাবার জন্য এই সম্পত্তি আপনারা পেয়েছেন। তাই তাঁকে বঞ্চিত করা যাবে না। ভুলে যাবেন না আজ আপনারা যা হয়েছে তা শুধুমাত্র আপনাদের বাবার জন্য।” পৈতৃক বাড়ির ভাড়ার টাকার ভাগও বাবাকে দিতে নারাজ ছেলেরা। আদালতের প্রশ্ন ” ভাগের ন্যূনতম টাকা না দিয়ে কীভাবে থাকতে পারেন?” কেন বাবার সঙ্গে এই আচরণ দুই ছেলের কাছে তার জবাব তলব করেছে শীর্ষ আদালত। এক সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:দিল্লি গিয়েও দেখা মিলল না নাড্ডার, বিপ্লবের প্রশংসা করেই ফিরলেন সুদীপ

 

Related articles

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...