Wednesday, May 13, 2026

মুকুল-কৈলাশকে ব্যাক সিটে পাঠিয়ে চমকে দিলেন লকেট

Date:

Share post:

মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীদের ছাপিয়ে এক কদম এগিয়ে গেলেন লকেট চট্টোপাধ্যায়। যাঁরা কথায় কথায় দিল্লি দেখান, লবি দেখান, তাদের কার্যত ছাপিয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন হুগলির সাংসদ।

হঠাৎ কেন চিঠি লেখা? লকেট লিখেছেন, তিনি স্থির নিশ্চিত বিজেপির নবান্ন চলো অভিযানে পুলিশের ব্যবহার করা জল-কামানের জলে দেওয়া হয়েছিল কোনও ক্ষতিকর রাসায়নিক। যা মানুষের ত্বকের পক্ষে মারাত্মক। এ ব্যাপারে অবিলম্বে অনুসন্ধান করার প্রয়োজন আছে। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠাক। তাহলেই পরিষ্কার হয়ে যাবে বিষয়টি।

যাঁরা সারাক্ষণ দিল্লি লবি করেন, এই অভিযোগ সেই কৈলাশ-মুকুলের তরফ থেকে আসা উচিত ছিল। কিন্তু লকেট আসল সময়ে সঠিক পদক্ষেপ করে ব্যাক সিটে ঠেলে দিয়েছেন পরিযায়ী নেতা ও তার গড ফাদারকে।

আরও পড়ুন-নাকের বদলে নরুন, আসছেন না অমিত শাহ, বদলে নাড্ডা

 

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...