Wednesday, May 13, 2026

ভার্চুয়ালি উত্তরবঙ্গের পুজো উদ্বোধন, দ্রুত করোনা মুক্তির প্রার্থনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনাকালে মণ্ডপে গিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করবেন না সে কথা আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল, ১৫ তারিখ থেকে নবান্নে সভাঘর থেকেই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন। কিন্তু তার আগে বুধবার, নবান্ন থেকে উত্তরবঙ্গের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ’ এইসব জায়গায় পুজোর উদ্বোধন করেন মমতা।

পুজো প্রস্তুতি নিয়ে ক্লাবগুলির সঙ্গে বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতিতে উৎসবের ভিড়কে নিয়ন্ত্রণ করতে হবে। সেই মতো মণ্ডপে গিয়ে উদ্বোধন করার কর্মসূচি থেকে সরে আসেন তিনি।

 

এদিন সেই মতোই উত্তরবঙ্গের পুজো কমিটিগুলি প্রস্তুত ছিল। প্রদীপ, ঢাক, কাঁসর সব কিছু ছিল। বেশ কয়েক জায়গায় উপস্থিত ছিলেন পুরোহিতরা। মুখ্যমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরেই প্রদীপ জ্বালিয়ে ক্লাবগুলিতে পুজোর উদ্বোধন হয়। এবছর মা দুর্গার কাছে দ্রুত করোনা মুক্তির আশিস চেয়েছেন মুখ্যমন্ত্রী।

সূচি অনুযায়ী, ১৫, ১৬ এবং ১৭ অক্টোবর উত্তর কলকাতা, বেহালা ও যাদবপুর এবং দক্ষিণ কলকাতার পুজোগুলির ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করবেন মমতা। পুজো কমিটি উদ্বোধনের প্রস্তুতি নেবে, ভার্চুয়াল সংযোগ স্থাপন করতে সাহায্য করবে প্রশাসন এবং নবান্নে থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-মুকুল-কৈলাশকে ব্যাক সিটে পাঠিয়ে চমকে দিলেন লকেট

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...