Friday, May 15, 2026

শহরে ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া! এবার মায়ের মৃতদেহ আগলে রেখেছিল ছেলে

Date:

Share post:

শহরে ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার ঘটনা বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্কে। মায়ের মৃতদেহ আগলে রেখেছিলেন ছেলে। ঘরের মধ্যে থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশিদের। পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার দেহ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার, অনুমান পুলিশের।

স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুসারে, বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্কের বাসিন্দা ৭০ বছরের ওই বৃদ্ধা থাকতেন ছেলের সঙ্গেই। আজ, বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ পেয়ে ছেলের কাছে কারণ জানতে চান প্রতিবেশিরা। ছেলে তাঁর মা ঘরে মৃত অবস্থায় পড়ে আছেন। মৃত্যুর কারণ জানতে ছেলেকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আরও পড়ুন:দক্ষিণ থেকে উত্তর, শহরের মণ্ডপ পরিদর্শনের পর সুরক্ষার প্রশ্নে সন্তুষ্ট নগরপাল

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...