Thursday, May 14, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কোভিড পজিটিভ

Date:

Share post:

নবান্নের চিন্তা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা কোভিড পজিটিভ। বৃহস্পতিবার, নিরাপত্তা উপদেষ্টা বিবেক সহায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এরআগেও রাজ্য সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক এবং কর্মী কোভিড আক্রান্ত হয়েছিলেন। ভাইরাস আক্রান্ত হন খোদ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এবার এই তালিকায় বিবেক সহায়। মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান বা জেলা সফরের সময় নিরাপত্তার সব দায়িত্ব থাকে বিবেক সহায়ের উপরেই। সম্প্রতি নজরুল মঞ্চের অনুষ্ঠানেও তিনিই নিরাপত্তা ব্যবস্থা সামলেছেন। বুধবার পর্যন্ত তিনি নবান্নে কাজ সামলেছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...