Sunday, June 21, 2026

আজ থেকে পাঁচ দিনের জন্য খুলে গেল শবরীমালা মন্দির

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই আজ থেকে পাঁচ দিনের জন্য খুলে গেল শবরীমালা মন্দির। প্রত্যেকদিন মোট ২৫০ জন ভক্ত প্রবেশ করতে পারবেন মন্দির চত্বরে। তার জন্য আগাম বুকিং করতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে মন্দিরের ট্রাস্টি।
চলতি বছরের ২৪ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন চালু হওয়ার পর অন্যান্য মন্দিরের মতো বন্ধ হয়ে যায় শবরীমালা মন্দিরও। টানা তিন মাস বন্ধ থাকার পর গত জুনে প্রথম খোলে মন্দিরের দরজা। কিন্তু সংক্রমণ বাড়ায় ফের বন্ধ হয়ে যায় শবরীমালার দরজা। আপাতত পাঁচ দিনের এই বিশেষ পুজো মালায়লি থুলাম মাসে অনুষ্ঠিত হবে। মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, দর্শনের জন্য অনলাইন বুকিং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে করা হবে। এ বিষয়ে মন্দির ট্রাস্টি বোর্ড জানিয়েছে, “শবরীমালা মন্দিরটি মালায়লি থুলাম মাসে ১৬ অক্টোবর থেকে ৫ দিনের জন্য পুজোর জন্য উন্মুক্ত হবে। কোভিড নেগেটিভ শংসাপত্র থাকলে তবেই প্রবেশের ছাড়পত্র মিলবে।”

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...