Wednesday, June 24, 2026

মহামারির জেরে কড়া নিয়মের বেড়াজালে বাংলাদেশের দুর্গাপুজো

Date:

Share post:

করোনা সংক্রমণের জেরে এবার বাংলাদেশেও দুর্গাপুজোয় মিছিল ও শোভাযাত্রা বন্ধ থাকবে । এরই পাশাপাশি, স্বাস্থ্যবিধি এবং পাঁচটি সরকারি নির্দেশনা মানতে হবে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, করোনার কারণে বিভিন্ন জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দর্শনার্থীদের পূজো মন্ডপে প্রবেশের ব্যবস্থা করা হবে।করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গুরত্বপূর্ণ মন্ডপে কোভিড যুদ্ধে জয়ী পুলিশ কর্মীরা দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন- নীরব নবান্ন, পুজোর আগে লোকাল ট্রেন চলার সম্ভাবনা নেই, জানাল রেল
মহানগর পুলিশের পক্ষ থেকে যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো হলো-
১) দুর্গাপুজোর প্রতিমা তৈরির সময়, পুজো চলাকালীন ও বিসর্জনের সময় মোবাইল পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।
২) ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাভিত্তিক পুজোমন্ডপের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
৩) পুজো মন্ডপে ও আশপাশে ইভটিজিং প্রতিরোধে পুলিশের টহল বাড়ানো হবে।
৪) দুর্গাপুজোর এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে।
৫) গুরুত্ব বিবেচনা করে পূজো মন্ডপগুলো ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট দিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...