Sunday, March 15, 2026

ঋণের ভারে জর্জরিত, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা একই পরিবারের ৪ সদস্যের

Date:

Share post:

মারণ করোনা সংকট এবার প্রাণ কাড়ল একই পরিবারের চার সদস্যের। গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন লকডাউনের জেরে ভয়াবহ আর্থিক অনটনে থাকা ওই পরিবারের সদস্যরা। শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পঞ্জাবের ফরিদকোট জেলায়। ঘটনা তদন্তে নেমে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে লেখা আছে ওই পরিবারের চরম অসহায়তার কথা।

বাড়ির প্রধান ধরমপালের লেখা ওই সুইসাইড-নোট থেকে জানা গিয়েছে, ৮ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু ভয়াবহ এই পরিস্থিতিতে তা শোধ করতে পারেননি। সুইসাইড নোটের পাতায় তুলে ধরা হয়েছে করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে কিভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এই পরিবার। ফরিদকোট জেলার এসপি সেওয়া সিং মালহি বলেন, বাড়ির প্রধান ধরমপাল বাড়িতে একটি এলপিজি সিলিন্ডার নিয়ে আসেন। গোটা পরিবার যখন ঘুমোচ্ছিল তখন ভেতর থেকে দরজা বন্ধ করে দেন তিনি। নিজের গায়ে ও পরিবারের সদস্যদের গায়ে পুরো ১০ লিটার কেরোসিন তেল ঢালেন। এরপর গ্যাস সিলিন্ডারের রেগুলেটর খুলে আগুন ধরিয়ে দেন। মুহুর্তের মধ্যে গোটা ঘরে আগুন লেগে যায়। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় পরিবারের চার সদস্যের।

আরও পড়ুন: সমুদ্রে ভাসমান ‘ভুতুড়ে জাহাজ’! বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানিয়ে ভাইরাল ভিডিও

সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশের দাবি, ধরমপাল কোনও একজন ব্যক্তির কাছ থেকে আট লক্ষ টাকা ঋণ নিয়ে ছিলেন। এবং সেই টাকা অন্য কাউকে দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে টাকা শোধ করতে পারেননি তিনি। প্রবল মানসিক চাপের মধ্যে পড়ে বেছে নেন আত্মহত্যার রাস্তা। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

spot_img

Related articles

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...