Saturday, May 16, 2026

হংকং ইস্যুতে কানাডাকে হুঁশিয়ারি চিনের, পাল্টা বিবৃতিতে কোণঠাসা জিনপিং

Date:

Share post:

চিন প্রশাসনের তরফে হংকংয়ে জারি করা রাষ্ট্রীয় সুরক্ষা আইনকে কেন্দ্র করে এবার সংঘাত শুরু হল কানাডার মধ্যে। চিন প্রশাসনের জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই আইনের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হংকংয়ের সাধারণ মানুষ। অনেকেই নিজ দেশ ছেড়ে পালিয়ে আসছেন কানাডায়। আর এখানেই ঘোর আপত্তি জানিয়েছে চিন। এক বিবৃতি জারি করে কানাডা সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন প্রশাসন।

কানাডায় অবস্থিত চিনের রাষ্ট্রদূত কোম্পিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রীতিমতো হুশিয়ারী দিয়ে জানিয়েছেন, হংকং থেকে পালিয়ে কানাডায় আসা মানুষকে সেখানে আশ্রয় দেওয়া যাবে না। কিন্তু তাও যদি কানাডার সরকার তাদের সেখানে থাকতে দেয়, তাহলে এই বিষয়টা চিনের অভ‍্যন্তরীণ মামলায় কানাডার দখলদারি হিসাবে গণ্য করা হবে। তবে চিনের এই হুঁশিয়ারিকে বিন্দুমাত্র পরোয়া না করে পাল্টা জবাব দিয়েছে কানাডা। স্পষ্ট ভাষায় শি জিনপিং সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, চিনে যেভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে কানাডা। স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, চিনে বসবাসকারী মানুষের মানবাধিকার রক্ষার বিষয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে। সেটা উইঘুর মুসলিমদের অধিকার হনন হোক বা হংকংয়ের মানুষের মানবাধিকার লংঘন কিংবা চিনের কোনও রকম কূটনৈতিক চালের বিরুদ্ধাচরণ। সবেতেই আমাদের লড়াই জারি থাকবে।

আরও পড়ুন: দীর্ঘ ৬৭ বছর পর আমেরিকায় প্রথম মৃত্যুদণ্ড হতে চলেছে কোনও মহিলার

এর পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আমাদের দেশ সর্বদা ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মানবাধিকারের পক্ষে লড়াই জারি রাখবে। মানবাধিকার খন্ডনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে। পাল্টা উত্তর পেয়ে কোণঠাসা হয়ে পড়া চিন অবশ্য রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে কানাডাকে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান কানাডার জবাবে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, আমাদের উপর কোনওরকম দোষারোপ আমরা সফল হতে দেব না। এর ফল কানাডাকে ভুগতে হবে।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...