Friday, June 26, 2026

দীর্ঘ ৬৭ বছর পর আমেরিকায় প্রথম মৃত্যুদণ্ড হতে চলেছে কোনও মহিলার

Date:

Share post:

৬৭ বছর পর আমেরিকার মাটিতে ফের একবার কোনও অপরাধীর মৃত্যুদণ্ড ঘোষণা করল আদালত। ২০০৪ সালে আট মাসের গর্ভবতী মহিলাকে শ্বাসরোধ করে খুন ও গর্ভস্থ সন্তানকে চুরির অভিযোগে লিজা মন্টগোমেরি নামের এক মহিলাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ১৯৫৩ সালের পর এই প্রথম কোনও মহিলার মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করল মার্কিন আদালত। আগামী ৮ ডিসেম্বর মারণ ইনজেকশন প্রয়োগ করে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে অনুমান করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, লিজা মন্টগোমেরি নামের ওই মহিলা বর্তমানে ইন্ডিয়ানার টেরে হাউতে ফেডারেল জেলে বন্দী। জানা গিয়েছে, প্রথম বিবাহে লিজার চার সন্তান ছিল। পরে তিনি সন্তান ধারণের ক্ষমতা হারান। এরপর ভয়াবহ সিদ্ধান্ত নেন লিজা। রুদ্ধশ্বাস শিশু চুরির পরিকল্পনা করেন তিনি। ২০০৪ সালে লিজা তার স্বামী ও বন্ধুদের জানান তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু এই দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল। এরপর বনি জো স্টিনিট নামে এক মহিলার সঙ্গে নাম ভাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আলাপ করেন তিনি। কুকুর দেখানোর নাম করে একদিন ওই মহিলার সঙ্গে দেখা করে লিজা। তার সঙ্গে ছিল প্রসব করানোর নানাবিধ সরঞ্জাম। শ্বাসরোধ করে ওই অন্তঃসত্ত্বা মহিলাকে খুনের পর গর্ভের শিশুকে চুরি করার চেষ্টা করে সে। ভয়াবহ এই ঘটনা সেই সময় সাড়া ফেলে দিয়েছিল গোটা আমেরিকাতে। দীর্ঘ তদন্তের পর গ্রেফতার করা হয় লিজাকে। সম্প্রতি তার মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড বিধি অমান্য করে বিতর্কে বিজেপি সাংসদ

যদিও আদালতে লিজার আইনজীবী কেলি হেনরি বলেন, তার মক্কেল মানসিকভাবে অসুস্থ এবং শৈশবে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে সে। লিজার তরফেও দাবি করা হয় তার সৎ বাবা শৈশবে তার যৌন নির্যাতন করে। নিজের সন্তান ধারণে অক্ষম হওয়ার জেরে এই কাজ করেছে সে। যদিও আদালতে কোনও অনুনয় ধোপে টেকেনি। প্রসঙ্গত, ১৯৫৩ সালের ১৮ ডিসেম্বর আমেরিকায় শেষবার কোনও মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মার্কিন ব্যুরো অফ প্রিজন রেকর্ডসের তথ্য অনুযায়ী, ওইদিন অপহরণ ও খুনের মামলায় এক মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ৬৭ বছর পর ফের এক মৃত্যুদণ্ড দেখতে চলেছে আমেরিকা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...