Sunday, May 17, 2026

চাঁদে ৪জি পরিষেবা চালু করতে উদ্যোগী নাসা, দায়িত্ব নোকিয়ার ওপর

Date:

Share post:

চাঁদেও গড়ে উঠতে চলেছে ৪জি পরিষেবা? হ্যাঁ। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এই কাজের দায়িত্ব দিয়েছে নোকিয়াকে। চাঁদে ৪জি পরিষেবা চালু করতে মোট খরচ হচ্ছে ২৭০০ কোটি টাকা। নাসা ও নোকিয়ার গবেষণা সংস্থা বেল ল্যাবসের তরফ থেকে এই কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, চাঁদে ৪জি পরিষেবা চালু করার জন্য নোকিয়ার গবেষণা সংস্থা বেল ল্যাবসের সঙ্গে হাত মিলিয়েছে নাসা। আর তাতে ভারতীয় মুদ্রায় মোট ২৭০০ কোটি টাকা খরচ হবে। মোট টাকার একটি অংশ নাসা দেবে বলে জানা গিয়েছে। এই কাজে আমেরিকা-প্রশাসন সাহায্য করবে বলে জানানো হয়েছে।

নাসার স্পেস টেকনোলজি মিশনের দায়িত্বে থাকা জিম রয়টার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চাঁদে ৪জি পরিষেবা চালু হলে গোটা দুনিয়ার সুবিধা হবে। এর ফলে মহাকাশ অভিযানে যাওয়া মহাকাশচারীদের ক্ষেত্রে বিশেষ ভাবে সুবিধা হবে। তাছাড়া আগামীদিনে চাঁদে মানুষ থাকার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতেও সাহায্য করবে এই ৪জি পরিষেবা।

প্রসঙ্গত,নাসার তরফে আগেই জানানো হয়েছিল, ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ থাকার মতো পরিবেশ তৈরি করতে চায় তারা।

একইসঙ্গে নোকিয়ার গবেষণা সংস্থা বেল ল্যাবসের তরফে জানানো হয়েছে, চাঁদে এই পরিষেবা হলে মহাকাশচারীদের বিশেষ ভাবে সুবিধা হবে। চাঁদে এই পরিষেবার জন্য আমাদের যোগ্য মনে করেছে নাসা। আমরাই প্রথম চাঁদে এই ৪জি পরিষেবার কাজ শুরু করছি। চাঁদে প্রথমে ৪জি এলটিই টেকনোলজির কাজ শুরু হবে।

আরও পড়ুন-সৌরবিকিরণ, সৌরবায়ু থেকে পৃথিবীকে রক্ষা করত চাঁদ! জানালো নাসা

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...