Sunday, March 15, 2026

ভোটের পাহাড় ছুঁতে উত্তরবঙ্গে নাড্ডা

Date:

Share post:

লোকসভা ভোটে উত্তরবঙ্গের ফল সামান্য হলেও আশা জাগিয়েছে গেরুয়া শিবিরে। আর সেই কারণেই পুজোর আগে রাজ্যে এসে প্রথমে পাহাড় ছুঁতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাঙালি থেকে অবাঙালি, রাজবংশী, কামতাপুরী থেকে গোর্খা ভা‌ষাভাষী — এইসব ভোটা ব্যাঙ্ককে পাশে পেতে সোমবার শিলিগুড়ি আসছেন দলের সর্বভারতীয় সভাপতি। বিজেপি সূত্রে খবর, সোমবার দিনভর সফর নাড্ডার।

সকালে উত্তরবঙ্গের আট জেলার সাংগঠনিক বৈঠক সেরে এদিন বিকেলেই দিল্লি ফেরার কথা তাঁর। দলের নেতানেত্রীদের পাশাপাশি সাতজন সাংসদের মনোনীত বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা। ‘ভার্চুয়াল’ এই বৈঠক থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

রবিবার বিকেলেই শিলিগুড়ি যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়; রয়েছেন ভারতী ঘোষ, অরবিন্দ মেননেরা।

দিল্লি থেকে বাগডোগরা পৌঁছে এশিয়ান হাইওয়ের নৌকাঘাট মোড়ে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান। সেখান থেকে তিনি মহাবীরস্থানের আনন্দময়ী কালীবাড়ি। সেখানে পুজো দিয়ে উঠবেন সেবক রোডের দুই মাইলের বিলাসবহুল হোটেলে। সেখানেই পরপর বৈঠকের কর্মসূচি। আট জেলার সভাপতি, তিন সাধারণ সম্পাদক, কোঅর্ডিনেটর, আহ্বায়ক, সাংসদ, বিধায়কদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন। পরে বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গে নড্ডা দেখা করার কথা।

আরও পড়ুন-রাজভবনে আড্ডা দেয় খুনি-আসামী, রাজ্যপাল দেশের লজ্জা! বিস্ফোরক তৃণমূল সাংসদ

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...