Sunday, June 21, 2026

রাজভবনে আড্ডা দেয় খুনি-আসামী, রাজ্যপাল দেশের লজ্জা! বিস্ফোরক তৃণমূল সাংসদ

Date:

Share post:

ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে তেড়ে আক্রমণ করলেন তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজভবন নাকি খুনি-আসামিদের-অপরাধীদের বসে থাকার জায়গা হয়ে গিয়েছে। ডোমজুড়ে একটি জনসভায় যোগ দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে এমনই তীব্র কটূক্তি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণবাবুর দাবি, রাজ্যপাল জগদীপ ধনকড় উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন। তিনি ভারতবর্ষের লজ্জা। বিজেপির খুনি এবং আসামীদের জায়গা দিচ্ছেন রাজ্যপাল। এসব অপরাধীরা রাজভবনে বসে এখন বসে থাকে। চা খায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কারও নাম উচ্চারণ না করলেও তাঁর এমন বিস্ফোরক মন্তব্য গায়ে মেখে নেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে অর্জুন সিং বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাই তাঁর কথায় গুরুত্ব দিই না। তবে সাংবিধানিক প্রধানের কাছে যাওয়া যদি খারাপ কাজ হয় তাহলে নবান্নে বসে তৃণমূলের মন্ত্রীরা পার্টির কাজ করে। সেটা নিয়ে কী বলা হবে?”

আরও পড়ুন:নেতাইতেও বেসুরো, কোন পথে যাচ্ছেন শুভেন্দু?

Related articles

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...