Saturday, June 20, 2026

দেশবাসী সচেতন হলে ফেব্রুয়ারিতেই নিয়ন্ত্রণে করোনা, জানালো বিশেষজ্ঞ কমিটি

Date:

Share post:

ফেব্রুয়ারিতেই মারণ ভাইরাস করোনা নিয়ন্ত্রণে আসতে পারে, যদি মানুষ সচেতন হয়। জানালো কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। ফেব্রুয়ারিতে একবারে করোনা উধাও হয়ে যাবে ব্যাপারটা একদমই এমন নয়। তবে সংক্রমণ ছড়িয়ে পরবে না, অল্প সংখ্যক মানুষের হবে।

কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক কোভিড পরিস্থিতি মোকাবিলায় একটি কমিটি গঠন করে। নাম ‘কোভিড-১৯ সুপারমডেল কমিটি’। নেতৃত্বে হায়দরাবাদ আইআইটির অধ্যাপক এম বিদ্যাসাগর। কমিটির দু’জন কলকাতার বিশেষজ্ঞরা হলেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক অরূপ বসু এবং শঙ্কর পাল। এই কমিটির এক সদস্য জানান, “সমস্ত বিধিনিষেধ মেনে চললে আগামী বছরের ফেব্রুয়ারির শেষে অতিমারিকে নিয়ন্ত্রণে আনা যাবে। তখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা থাকবে খুব সামান্য।” এই কমিটির মত, লকডাউন নিয়ে বিতর্ক থাকেলও সংক্রমণ নিয়ন্ত্রণে ভালো কাজ করেছে। এবার প্রয়োজন বিধিনিষেধ মেনে চলা। আর লকডাউনের প্রয়োজন নেই। সেই সঙ্গে তাঁরা আরও জানিয়েছেন, এই মুহূর্তে দেশের প্রায় ৩০ শতাংশ নাগরিকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।

এদিন ভ্যাকসিন নিয়েও ফের আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। বলেছেন, ‘করোনার ভ্যাকসিন তৈরিতে জোর দেওয়ার পাশাপাশি ইউনিসেফের সঙ্গে যোগাযোগ রেখে তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে ২০০ কোটি ডোজ বিতরণের টার্গেট নেওয়া হয়েছে।’ এছাড়াও তিনি বলেছেন, দেশের ঘনবসতিপূর্ণ এলাকার কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ হলেও হতে পারে। তবে সার্বিকভাবে তা হয়নি।

আরও পড়ুন-কোথায় তৈরি হয়েছে বিক্রিত পণ্য? অ্যামাজন-ফ্লিপকার্টকে নোটিশ কেন্দ্রের

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...