Thursday, May 14, 2026

১০ বছর ধরে কঠিন রোগে ভুগছেন অনিল কাপুর, চিকিৎসার জন্য গিয়েছিলেন বিদেশেও

Date:

Share post:

একজন মানুষকে বাইরে থেকে দেখলে, বোঝা যায়না তাঁর ভিতরে কী চলছে। কথাটা বোধহয় অনেকাংশে ঠিক। এই যদি অনিল কাপুরের কথাই ধরি। অনিল কাপুর নামটা শুনে অবাক হলেন? নিশ্চয় ভাবতে বসলেন, এই বয়সেও যে এত্তটা ফিট, তার মধ্যে আবার কী সমস্যা থাকতে পারে?

অনেকেই জানেন না। গত ১০ বছর ধরে এক কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। আমরাও জানতাম না। যদি না তিনি নিজে জানাতেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অনিল কাপুর। আর সেখানেই তিনি লিখেছেন, ” অ্যাকিলিস টেন্ডন নামের কঠিন রোগ বাসা বেঁধেছে আমার শরীরে। গোটা বিশ্বের প্রায় বেশিরভাগ চিকিৎসকই আমায় বলেছেন অস্ত্রপচারই একামাত্র উপায়।”

আরও পড়ুন : সন্তানের জন্ম কী নভেম্বরেই? জোর জল্পনা বিরাট-অনুষ্কাকে ঘিরে

তাঁকে দেখে অবশ্য বোঝার উপায় নেই, তাঁর বয়স ৬৩। এই বয়সেও, মুম্বইয়ে নিজের বাড়ির কাছের একটি পার্কে নিয়মিত শরীরচর্চা করেন, দৌড়ান, স্কিপিং করেন তিনি। অনিল আরও জানিয়েছেন, ড: মুলার তাঁকে একাধিক রকম শরীরচর্চা করতে বলেছেন। সেইমতই, রোজ হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি ও স্কিপিং করে অস্ত্রপচার এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন : অনুরাগ কাণ্ডে এবার প্রাক্তন ক্রিকেটার ইরফানের নাম জড়ালেন পায়েল

চিখিৎসকরা জানাচ্ছেন, এই অ্যাকিলিস টেন্ডন রোগ সাধারণত দৌড়বিদদের হয়ে থাকে। এই রোগের ক্ষেত্রে টিস্যু ক্ষয় হতে থাকে। তাতে মানুষ হাঁটা-চলার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারেন।  এতে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে যায় না। অনেকক্ষেত্রে পরিস্থিতি বুঝে আবার অস্ত্রোপচারের পরামর্শও দেন চিকিৎসকরা। অনিল জানান, তাঁকেও প্রথমে অস্ত্রোপচারের কথা বলেছিলেন। কিন্তু নিয়ম করে শরীরচর্চা করে নিজেকে ফিট রাগেন বলেই জানিয়েছেন অভিনেতা।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...