Wednesday, June 24, 2026

ফ্ল্যাটে মদ-যৌনকর্মী নিয়ে আসর, মৃত কুখ্যাত দুষ্কৃতী, ধৃত পুলিশ-সহ ৩

Date:

Share post:

শহরের এক অভিজাত আবাসনে কুখ্যাত দুষ্কৃতীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চিৎপুর থানা এলাকার পাইকপাড়া। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ওই দুষ্কৃতী বিরুদ্ধে একাধিক খুন ও তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আবাসনের চার তলা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয় কুখ্যাত ওই দুষ্কৃতী আব্দুল হোসেন ওরফে সেন্টিয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্মী সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই আবাসনের আবাসিকদের দাবি, শনিবার সকালে ফ্ল্যাটে মদের আসর বসেছিল। ব্যাপক চিৎকার জিনিসপত্র ভাংচুরের আওয়াজ পাওয়া যায় ঘরের ভেতর থেকে। এরপর মাঝরাতে ব্যাপক চিৎকার-চেঁচামেচির মাঝেই রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে এক যৌনকর্মী। বাইরে থেকে আটকে দেওয়া হয় ঘরের দরজা। তার চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় আবাসনের বাসিন্দারাও। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ আসতেই ধরা পড়ার ভয়ে ফ্লাটের চারতলার জানলা থেকে ঝাঁপ দেয় দুষ্কৃতী আব্দুল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো,যাত্রী বাড়ানো হল ৪০ শতাংশ

পুলিশের দাবি, ঘরের ভেতর সেই সময় উপস্থিত ছিল এক পুলিশ কর্মী, গাড়ির চালক, রাঁধুনি ও কুখ্যাত দুষ্কৃতী আব্দুল হোসেন। সঙ্গে ছিল দুই যৌনকর্মীও। ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল ও সিগারেট। রীতিমতো তছনছ ছিল গোটা ঘর। দুর্ঘটনার সময় ফ্ল্যাটে উপস্থিত থাকা ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। যৌনকর্মীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল সহ ৩ জনকে। ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, অপরাধমূলক ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশের। যে ফ্ল্যাটে এই মদের আসর বসেছিল সেটি একজন তৃণমূল নেতার ফ্ল্যাট বলে জানা গিয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...