Wednesday, April 29, 2026

ফেল করেও নিটের মেধাতালিকার শীর্ষে পরীক্ষার্থী

Date:

Share post:

ফেল করে মেধা তালিকার শীর্ষে পরীক্ষার্থী। নিট ২০২০ ঘটেছে এমন কাণ্ড। গত শুক্রবার নিট পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, ওই পরীক্ষায় অকৃতকার্য হয় মৃদুল রাওয়াত। সেই মার্কশিট চ্যালেঞ্জ করে ওই ছাত্র। উত্তরপত্র পুনরায় মূল্যায়নের পর দেখা যায় তফশিলি উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হয়েছে মৃদুল।

রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরের বাসিন্দা ১৭ বছরের মৃদুল। ফল প্রকাশের পর দেখা যায় ৭২০ নম্বরের মধ্যে মৃদুল পেয়েছিল ৩২৯। মূল্যায়নের পথ দেখা যায় ৬৫০। সর্বভারতীয় মেধাতালিকায় তার র‌্যাঙ্ক হয়েছে ৩,৫৭৭। দ্বিতীয় মার্কশিট হাতে পেয়ে মৃদুল দেখে ভুল রয়েছে তাতেও। শেষমেষ তৃতীয়বার মার্কশিটে দেখা যায় ৬৫০ পেয়েছে ওই ছাত্র। এবার নিটে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ওড়িশার সোয়েব আফতাব এবং দিল্লির আকাঙ্ক্ষা সিং। কিন্তু টাইব্রেকার পদ্ধতিতে প্রথম ঘোষণা করা হয়েছে আফতাবকে।

আরও পড়ুন-ভাইরাস সংক্রমণের জেরে জটিল স্নায়ু রোগে আক্রান্ত কিশোরী, জানাল এইমস

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...