Wednesday, March 18, 2026

কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপি বিশেষ কিছু কাজ করছে না, বন্ধ হতে পারে চিকিৎসা: আইসিএমআর

Date:

Share post:

কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপি আক্রান্তের শরীরে বিশেষ কিছু কাজ করছে না। এই কারণে ভারতে কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার বন্ধ হতে পারে। এমনটাই জানাচ্ছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর বলরাম ভার্গব।

কোভিড আক্রান্ত রোগীদের শরীরে প্লাজমা থেরাপির কী প্রভাব, এই তথ্য নিয়ে সারা দেশজুড়ে গবেষণা করছে আইসিএমআর‌।

প্লাজমা থেরাপির মাধ্যমে করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা মানুষের শরীরের প্লাজমা নিয়ে কোভিড আক্রান্তের শরীরে প্রয়োগ করা হয়। সুস্থ ব্যক্তির শরীরের প্লাজমা অসুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগাবে এমনটাই মনে হয়েছিল। কিন্তু তা আদতে দেখা যাচ্ছে না বলে জানাচ্ছেন আইসিএমআর-এর ডিরেক্টর বলরাম ভার্গব।

ভার্গব জানিয়েছেন, “ন্যাশনাল টাস্ক ফোর্সের সঙ্গে আমারা আলোচনা করেছি। আমরা জয়েন্ট মনিটরিং কমিটির সঙ্গেও আলোচনা করছি। প্লাজমা থেরাপিকে ন্যাশনাল গাইডলাইন থেকে বাদ দেওয়া হতে পারে। ভারতে ৩৯টি হাসপাতালে ৪৬৪ জন রোগী ও ৩৫০ জন ডাক্তারকে নিয়ে সবথেকে বড় প্লাজমা থেরাপি করে দেখা হয়েছে। এই পরীক্ষার ফল ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি তার একটা প্রমাণ হাতে পাব। ১০ পাতার এই পেপারে কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই গবেষণা থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে মৃত্যহার কমানোর ক্ষেত্রে প্লাজমা থেরাপির কোনও ভূমিকা নেই। এমনকিীমধ্যম উপসর্গ যুক্ত রোগীদের অবস্থা খারাপ হওয়ার থেকে আটকানোর ক্ষেত্রেও ভূমিকা নেই এই প্লাজমা থেরাপির।”

আরও পড়ুন-#বয়কটমোদিভাষণ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভাষণ বয়কটের ডাক

spot_img

Related articles

আর্থিক ক্ষতি কমবে বুমরাহদের, বেতন কাঠামো পরিবর্তনের পথে বিসিসিআই

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বার্ষিক চুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ+ ক্যাটেগরি তুলে দেওয়ায়...

ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...