Monday, March 16, 2026

পুজোয় চলবে না অতিরিক্ত মেট্রো, হাইকোর্টের রায়ের পর সিদ্ধান্ত

Date:

Share post:

প্রতিবছরই পুজোয় পাল্টে যায় শহরের মেট্রো  চলাচলের সময় সীমা। নির্ধারিত সময়ের বাইরে গিয়েই দেওয়া হয় অতিরিক্ত মেট্রো। কিন্তু এবছর, পুজো মণ্ডপে NO ENTRY-র নিষেধাজ্ঞা জারি রেখেছে কলকাতা হাইকোর্ট। যদিও নিয়ম কিছুটা শিথিল হয়েছে।

বুধবার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগের নিয়মই বহাল রেখেছেন। আর হাই কোর্টের পুজো সংক্রান্ত রায়ের পরেই সিদ্ধান্ত বদলের ভাবনা। এবার পুজোয় আর হয়তো বিশেষ পরিষেবা দেবে না মেট্রো। বাড়বে না শেষ মেট্রোর সময়সীমাও। অন্য দিনের মতোই সপ্তমী, অষ্টমী, নবমীতেও প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো চলতে পারে রাত ন’টায়।

আরও পড়ুন : কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন সাউথ মাদ্রাস কালচারাল অ্যাসোসিয়েশনের

উল্লেখ্য, প্রতিবছরের মতন এবছরও পুজোয় ভিড় সামাল দিতে ৫ দিন মেট্রোর সময়সূচিতে বদল করা হয়েছিল। জানানো হয়েছিল ষষ্ঠীতে সকাল ৮টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত মেট্রো চালানো হবে। সপ্তমী থেকে নবমী দুপুর ১২টা থেকে রাত ১১টা আট মিনিট অন্তর এবং দশমীতে সকাল ১০.১০ থেকে রাত ৯.৩০টা পর্যন্ত মেট্রো চলবে।

অর্থাৎ,আগের মতই পুজোর ক’দিন মেট্রোর সময়সীমা বাড়ানো হত। কিন্তু সোমবার আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত বদলের ভাবনা কর্তৃপক্ষের। এ প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেছেন, “পুজোয় যে অতিরিক্ত সময় মেট্রো পরিষেবা দেওয়ার কথা ভাবা হয়েছিল তা সম্ভবত বদলানো হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

আরও পড়ুন : NO ENTRY-র নিষেধাজ্ঞা বহাল রেখেই নিয়ম কিছুটা শিথিল হাইকোর্টের

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট রায় দেয়, সমস্ত পুজো মণ্ডপের বাইরে থাকবে ‘নো এন্ট্রি’ বোর্ড। এছাড়া সমস্ত পুজো মণ্ডপই কনটেনমেন্ট জোন। ক্লাবগুলির তরফে নির্দেশ কতটা মানা হল, পুজোর পর সেই রিপোর্ট রাজ্য পুলিশের ডিজিকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের এই রায়ের পরই সিদ্ধান্ত বদলের ভাবনা মেট্রো কর্তৃপক্ষের।

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...