Tuesday, April 21, 2026

পাড়ায় পাড়ায়: চুনাপট্টি যুবক সংঘ শতবর্ষের পথে

Date:

Share post:

শুভ পঞ্চমীতে উদ্বোধন হয়ে গেল চুনাপট্টি যুবক সংঘ ক্লাবের প্রায় শতবর্ষের দিকে অগ্ৰসর হতে চলা দুর্গোৎসবের। উদ্বোধন করেন ৫৭ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর জীবন সাহা । এই করোনা পরিস্থিতিতে উপযুক্ত সমস্তরকম সরকারি বিধি মেনে আজকে পূজামন্ডপের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সদস‍্য সহ এলাকার কয়েকজন প্রবীন সদস‍্যগণ।১৭,সাউথ শিয়ালদহ রোড,কোলকাতা : ১৫ তে অবস্থিত এই ক্লাবটি বরবারই সুষ্ঠভাবে সকল পল্লীবাসীদেরকে নিয়ে এই দুর্গাপূজার আয়োজন করে থাকে। আগে এই স্থানটিতে কিছুটা অযত্ন ছিল, বর্তমানে এটি একটি সুন্দর পার্কে রূপান্তরিত হয়েছে। সকালে বহু মানুষ প্রাতঃভ্রমণে আসেন, বিকেলে নির্দিষ্ট সময়ের জন‍্য শিশুরাও খেলাধুলো করে থাকে। আগে এখানে কোনোও থিমের মন্ডপ হতো না, পরবর্তীকালে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিছুটা থিমের ধাঁচ মন্ডপে লক্ষ‍্য করা যায়। এবারের প্রতিমা সাবেকি ধাঁচেই বিরাজমান, দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রত‍্যেকবছর বেশ আনন্দ করেই পাড়ার প্রবীন-নবীনের মেলবন্ধনে এই দুর্গোৎসব পালিত হয়,তবে এবার পরিস্থিতি আলাদা, আশা করি নিয়ম মেনে এবারেও সবাই সুষ্ঠভাবে প্রতিমা দর্শন করতে পারবেন।

আরও পড়ুন- মাত্র ৩ টাকায় মাস্ক, সস্তায় এন৯৫-ও! মাস্কের দাম বেঁধে দিল মহারাষ্ট্র সরকার

 

Related articles

মোদির লক্ষ্য শুধুই মমতা, তাই সংসদে বিশেষ অধিবেশন! ফাঁস করলেন কপিল সিবল

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন সংসদে বিশেষ অধিবেশন ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই অধিবেশনে তিন...

ফের নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নির্বাচন কমিশনের

ফের ভোটের মুখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন (Election Commi)। ২৩ এপ্রিল ভোটের ঠিক...

এক মাসে একাধিক ঘটনা, খাদ্য নিরাপত্তায় বড়সড় ব্যর্থতা বিজেপি শাসিত গুজরাটে‌

একের পর এক খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় চাপে বিজেপি (Bharatiya Janata Party) শাসিত গুজরাট (Gujarat)। দাহুদ জেলার একটি বিয়ের...

প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে অধ্যাপকদের! কমিশনের বিজ্ঞপ্তিতে সিলমোহর আদালতের

সহকারী অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের...