Wednesday, June 17, 2026

ছেলে বিএনপি করে শুনে মেয়ে দিতেও চায় না: ফখরুল

Date:

Share post:

স্বাধীনতার পর এর মতো খারাপ সময় কখনও আসেনি। একসময় আওয়ামী লীগের নেতাদের কাছেও যাওয়া যেত। বিচার পাওয়া যেত। এখন কারোর কাছে যাওয়াও যায় না, বিচারও পাওয়া যায় না। এমনটাই বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি।

ফখরুল বলেন, “বর্তমান বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে সরকারের হুকুম পালন করা। ১০ বছর ধরে আমরা হয়রানির শিকার হচ্ছি। এখন এমন হয়েছে সামাজিকভাবে সম্পর্ক তৈরিতেও আওয়ামী লীগ-বিএনপি দেখা হচ্ছে। ছেলে বিএনপি করে শুনলে মেয়ে বিয়েও দেয়া হচ্ছে না। এখানে ভালো কিছু আশা করা অসম্ভব।”

তিনি আরও বলেন, গণতন্ত্র পাওয়াই এখন মূল লক্ষ্য। যেখানে সবাই বাক স্বাধীনতার অধিকার পাবে। সরকারের বিরুদ্ধে কিছু বললে বা লিখলেই ধরা হচ্ছে। এমনটাই দাবি তাঁর। তাঁর কথায়, “আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি। ৫০ বছরে আমরা এই রাষ্ট্র চাইনি।”

আরও পড়ুন:স্বাস্থ্য-বিধিতে সর্বোচ্চ গুরুত্বারোপ, নিরাপত্তার দায়িত্ব সরকারের

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...