Wednesday, June 24, 2026

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার চিনা মহিলাকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

সম্প্রতি চরবৃত্তির অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছেন এক চিনা মহিলা সহ দুইজন। ওই চিনা মহিলার পাশাপাশি ছিলেন রাজীব শর্মা নামে দিল্লির এক ফ্রিল্যান্স সাংবাদিক ও একজন নেপালি ব্যক্তি। অভিযুক্তদের জেরা করেই সম্প্রতি চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য হাতে পেল তদন্তকারীরা। জানা গিয়েছে কুইং শি নামের ওই মহিলার ওপর দায়িত্ব ছিল খোদ প্রধানমন্ত্রী দপ্তরের গোপন তথ্য চিনে ফাঁস করার।

সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি তদন্তকারীদের জেরায় কুইং শি স্বীকার করেছে প্রধানমন্ত্রী দপ্তরের পাশাপাশি দেশের অন্যান্য মন্ত্রকের গোপন তথ্য ফাঁস করার জন্যই পাঠানো হয়েছিল তাঁকে। ভারতের উচ্চপদস্থ আমলাদের সম্পর্কেও বিভিন্ন খবর পাঠানোর নির্দেশ ছিল তার ওপর। জানা গিয়েছে এই কাজে সাহায্যের জন্য কলকাতার একজন প্রভাবশালী মহিলার সঙ্গে কুইং শি-র আলাপ করিয়ে দেন চিনা মহাবোধি মন্দিরের এক পুরোহিত। কলকাতার ওই মহিলা কুইংকে বেশকিছু নথিও দেন। সেই সমস্ত নথি চিনের কমিউনিস্ট পার্টির এক সদস্যের স্ত্রীকে পাঠানোর কথা ছিল ওই চিনা মহিলার। এ বিষয়ে তদন্তের খাতিরে কলকাতার একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ।

আরও পড়ুন: ষষ্ঠীর সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টিতেই শুরু দেবীর বোধন

চিনা ওই মহিলার পাশাপাশি দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত একটানা দুই বছর প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চিনের হাতে তুলে দিয়েছে রাজীব নামের ওই সাংবাদিক। বিনিময়ে চিনের থেকে প্রচুর টাকাও নিয়েছে সে। বিগত ৪০ বছর ধরে সাংবাদিকতা করা এই সাংবাদিক চিনা সংবাদপত্রেও নিয়মিত প্রতিবেদন লিখতেন। এই রাজীবের সঙ্গী ছিলেন এক চিনা মহিলা ও এক নেপালি ব্যক্তি। মূলত ভারতে তৈরি ওষুধ চিনে সরবরাহ করার কাজ করতেন এরা। কিন্তু এটা নামমাত্র ছিল, আদতে চলত ভারতের গোপন তথ্য সরবরাহের কাজ। এর জন্য এক বছরে ৪০ লক্ষ টাকার লেনদেনও তারা করেছে বলে জানা গিয়েছে।

 

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...