Friday, May 15, 2026

শোভনকে পুজো-উপহার ‘দিদি’র, পাল্টা বিশেষ শাড়ি পাঠালেন বৈশাখী

Date:

Share post:

ঘাসফুল ছেড়ে পদ্মবনে কানন ফুটেছে অনেকদিন। তবে স্নেহের স্পর্শ তাতে কম হয়নি। এর প্রমাণ মিলেছে আগেই। ভাইফোঁটায় কলকাতা প্রাক্তন মেয়র বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে ফোঁটা নিতে যান। পাশে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। ভাইফোঁটা দেওয়ার পাশাপাশি বৈশাখীকে নাকি বোনফোঁটাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবছর নিউ নর্মাল এই পুজোতে ‘দিদি’র কাছ থেকে গিফট পেলেন শোভন। ষষ্ঠীর সকালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পাঞ্জাবি পাঠিয়েছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীকে দক্ষিণ ভারত থেকে আনা শাড়ি উপহার পাঠিয়েছেন বৈশাখী।

শোভন চট্টোপাধ্যায়কে কুর্তা পাঠানোর জন্য ধন্যবাদও জানান বৈশাখী। তিনি বলেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সেইসঙ্গে তিনি জানান ‘দিদি’কে শাড়ি উপহার পাঠিয়েছেন বৈশাখী। ওই বিশেষ ধরনের শাড়ি তিনি লকডাউনের আগে বিশাখাপত্তনমে বেড়াতে গিয়ে মুখ্যমন্ত্রীর জন্য অর্ডার দিয়েছিলেন। পোনডুরু নামে এক গ্রামে তৈরি হয় এক বিশেষ ধরনের শাড়ি। সেই শাড়ি নাকি পরতেন জয়ললিতা-সহ দক্ষিণ ভারতের মহিলা রাজনীতিবিদরা। অতিমারির জন্য দেরিতে এসে পৌঁছলেও সেই শাড়িই মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন বৈশাখী।

৮ সেপ্টেম্বর রাজ্য বিজেপির কর্মসমিতির তালিকায় শোভন চট্টোপাধ্যায়ের ঠাঁই হলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। অথচ রাজ্য কমিটির নয়া তালিকায় অনেক নতুন মহিলা মুখ দেখা গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হন শোভন। সংবাদমাধ্যমে অসন্তোষও প্রকাশ করেন তিনি। বৈশাখীর পদ না পাওয়াতেই যে ক্ষোভ তা বুঝেই শোভনের পাশাপাশি বৈশাখীর কাছেও পৌঁছে যায় বিজেপির রাজ্য কর্মসমিতি বৈঠকে যোগ দেওয়ার ভার্চুয়াল লিঙ্ক। তবে বিজেপির ইদানীংকালের কোনো বড় সভা বা বিক্ষোভ-আন্দোলনে দেখা যায়নি শোভন-বৈশাখী কাউকেই। নবান্ন অভিযানের দিনে একবারের জন্য এঁদের দুজনকে বিজেপির কর্মসূচিতে দেখা যায়নি। এরপর মুখ্যমন্ত্রীকে বৈশাখীর বিশেষ শাড়ি পাঠানো কীসের বার্তা? তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- সন্তানদের জন্মদিনেই সুখবর দিলেন সঞ্জয় দত্ত, জানালেন ক্যানসারকে হারাতে পেরেছেন তিনি

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...