Wednesday, May 13, 2026

গঙ্গার বদলে প্রতিমা নিরঞ্জন হবে পুকুরে: দূষণ নিয়ন্ত্রক পর্ষদ

Date:

Share post:

গঙ্গা দূষণ নিয়ে অনেকদিন ধরে চিন্তিত রাজ্য সরকার। পুজা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে গঙ্গাকে ব্যবহার করা হয়। আর তাতেই বেড়েছে দূষণের মাত্রা। লকডাউন এর জেরে কমেছে সেই দূষণ। বিভিন্ন জায়গা থেকে পরিশ্রুত হয়েছে গঙ্গার জল। তাই গঙ্গা দূষণ রোধ করতে এগিয়ে এলো রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদ।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো সহ আচার অনুষ্ঠান করা যাবে না। এইসব ক্ষেত্রে ব্যবহার করতে হবে উত্তর কলকাতার পুকুর। একদিকে দূষণ কমানো অন্যদিকে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রক পর্ষদ। পর্ষদ এর পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কলকাতার দুটি পুকুরে প্রতিমা নিরঞ্জন করা যেতে পারে। একটি লেকটাউনের দেবীঘাট এবং অন্যটি দমদমের ৪ নম্বর ট্যাংক।

যদিও উত্তর কলকাতার বেশ কিছু পুজো কমিটি সংশ্লিষ্ট পুকুরে প্রতিমা নিরঞ্জন করে থাকে। দূষণ নিয়ন্ত্রণে বহু বছর আগে থেকেই তারা এই পদ্ধতি অবলম্বন করে আসছে। কিন্তু গঙ্গা দূষণ রোধ করতে এবার বাধ্যতামূলক করা হলো পুকুরে নিরঞ্জন।

আরও পড়ুন:মিডিয়া থেকে চিকিৎসকদের প্রচার, প্রশাসনের কড়া পদক্ষেপ, পুজোর লাগামছাড়া ভিড় নিয়ন্ত্রণে

 

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...