Saturday, May 16, 2026

নেপথ্যে মমতার ক্যারিশ্মা, ফুলপাতি উৎসবে নেপালি-বাঙালি ঐক্যের বার্তা

Date:

Share post:

বিমল গুরুং শান্তির পথে ফিরেছেন। আর তাই পাহাড় ও সমতলের শান্তিকামী মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন। এমন আবহে নেপালিভাষীদের ফুলপাতি উৎসবে সামিল হলেন বাংলাভাষীরাও। সব মিলিয়ে শুক্রবার মহাসপ্তমীতে মহামিলনের ছবি দেখা গেল পাহাড় ও লাগোয়া সমতলে।

নয় রকমের ফুল ও পাতা দিযে দেবীবরণের উৎসবই হল ফুলপাতি উৎসব। ফি বছর সপ্তমীর দিন মহা সমারোহে পাহাড় ও লাগোয়া সমতলে এই ফুলপাতি উৎসবে মেতে ওঠেন নেপালিভাষী সম্প্রদায়ের মানুষ। তাতে শামিল হন নানা সম্প্রদায়ের লোকজনও। শুক্রবার শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় নেপালিভাষীরা ফুলপাতি উৎসব পালন করতে সকালেই পথে নামেন। বর্ণাঢ্য মিছিল করে দেবীবরণ করেন তাঁরা। দার্জিলিং পাহাড় জুড়ে নানা এলাকায় ফুলপাতির মিছিল হয়।

ঘট স্থাপনের পরে টানা ছ’দিন নানা অনুষ্ঠানের পরে মহাসপ্তামীর দিন দেবীবরণ করেন নেপালি ভাষীরা। নেপালে এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। শিলিগুড়িতেও ফি বছর ফুলপাতি উৎসবে মাতেন এলাকাবাসী। শুক্রবার সকাল থেকে দুপুর অবধি একাধিক ফুলপাতির মিছিল দেখা যায় শিলিগুড়ি মহকুমা অঞ্চলে।

আরও পড়ুন:পাড়ায় পাড়ায়: বিধি মেনে এবার অন্যরকম পুজো বয়ারমারি স্টার ইউনিট ক্লাবের

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...