Wednesday, June 24, 2026

নামেই করোনা ! উত্তর দিতে দিতে হয়রান ব্রিটেনের এক ব্যক্তি

Date:

Share post:

প্রশ্ন – আপনার নাম ?
উঃ – জিমি করোনা ।

উত্তর শুনেই চমকে উঠলেন সকলে। একি, মস্করা হচ্ছে নাকি? আশপাশ থেকে প্রশ্ন উঠতে লাগল, এমন অতিমারির আবহে ওই নাম কেউ পদবীতে ব্যবহার করে? লোকটা কি পাগল?

না, ব্রিটেনের বাসিন্দা জিমি, পাগল নন। তাঁদের পারিবারিক পদবিই করোনা। ৩৮ বছর বয়সি ওই ব্যক্তি, পেশায় নির্মাণকর্মী। এক সাক্ষাৎকারে জিমি জানিয়েছেন, পূর্বপুরুষ ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। বহুদিন বন্দিও ছিলেন নাৎসি ক্যাম্পে।

আরও পড়ুন : মৃত ব্যক্তির ফুসফুস পরিণত হয়েছে চামড়ার বলে, অটোপ্সি রিপোর্ট ঘুম উড়িয়েছে চিকিৎসকদের

সম্প্রতি, গোটা বিশ্বে মারণ করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। এই ভাইরাসের কারণে প্রচুর মানুষের মৃত্যুও হয়েছে। বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রিটেন অন্যতম। জিমি জানিয়েছেন, তাঁর নাম আগে লোকজন জানতেন বটে। তবে এই করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে কাউকে নিজের নাম বলতেই ভয় পাচ্ছেন। পাছে ফের অস্বস্তিতে পড়তে হয় তাঁকে।

জিমি জানিয়েছেন, কেউ সোজাসুজি প্রশ্ন করেছেন। তো কেউ আবার এই নিয়ে মজা করতে থাকেন। প্রায়ই তাঁকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তাঁর পদবী ” করোনা ” কীনা। এর মধ্যে আবার ছেলের চিকিৎসা করাতে গিয়েও বিপাকে পড়েন। তাও এই পদবির কারণেই। শেষপর্যন্ত দেখাতে হয় ছেলের জন্ম শংসাপত্র। যার জেরে বর্তমানে নিজের পাসপোর্ট এবং ব্যাঙ্কের আইডি সঙ্গে রাখতে শুরু করেছেন জিমি।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...