Thursday, May 14, 2026

কোভিড নিয়ে কোন কবিতা লিখলেন শ্রীজাত?

Date:

Share post:

বাবুমশাই কোভিড

পৃথক কি হয় বাতাস, যখন প্রেমই আবহবিদ?
মহাষ্টমীর সকালবেলায় ঘরে এলেন কোভিড।

পাঁজরে নেই দাঁড়ের শব্দ। আজও রেলায় চলি,
পুজো বলতে যৎসামান্য মেডিসিনাঞ্জলি।

একঘরে তো ছিলাম আগেই, এখন সেথায় বসত।
চিন্তা কীসের? মজুত আছে দিন দশেকের রসদ।

বাকি সবাই সুস্থ, একা আমিই ধনাত্মকী
মুখোশ যখন আছেই, তখন মুখের কথায় ঠকি!

বউ-বরে বেশ মিলেছে মন, এখন দু’জন সমান
তাই বলি রোজ, সময় থাকতে মধুর স্মৃতি জমান।

ভবিষ্যতের ধার কে ধারে, আমি অতীতলোভী –
চিন্তা কীসের? সঙ্গে আছেন বাবুমশাই কোভিড!

আরও পড়ুন : সুগন্ধিতে আজও নস্টালজিক বাগবাজারের গুপ্তা পারফিউম

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...