Friday, May 15, 2026

লাদাখের ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির বিরাট জয়

Date:

Share post:

কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর লাদাকে প্রথম ভোট। লাদাখ স্বায়ত্ত্বশাসিত পার্বত্য উন্নয়ন পর্ষদের নির্বাচনের ফল সামনে এসেছে। ২৬টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৫টি তে, কংগ্রেস ৯টিতে এবং ২টি আসনে নির্দল প্রার্থীরা।

আরও পড়ুন : আপামর দেশবাসীকে বিনামূল্যে করোনার টিকা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়। প্রথম পর্ব থেকেই এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থীরা। তবে কিছু কিছু আসনে সমানে-সমানে টক্কর চলেছে। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর লাদাখের এর নির্বাচনে আম আদমি পার্টির ঝুলিতে আসেনি একটিও আসন। অন্যদিকে নির্দল প্রার্থীরা ২৩টি আসনে প্রার্থী দিয়ে ২টি আসন জিতে নিয়েছে।

আরও পড়ুন : বিজয়া-দশেরার শুভেচ্ছাতেও একে অপরকে বিঁধলেন মোদি-সোনিয়া

জেতার পর লাদাখের বিজেপি নেতা সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই সংখ্যাগরিষ্ঠ আসনে জয় আসলে মোদি-শাহ-নাড্ডাদের জয়। তবে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন রাম মাধব, কিরন রিজজু, কিষান রেড্ডি ও অরুণ সিংকে।

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...