Wednesday, June 24, 2026

বিজয়া-দশেরার শুভেচ্ছাতেও একে অপরকে বিঁধলেন মোদি-সোনিয়া

Date:

Share post:

বিজয়াদশমী ও দশেরা’র বার্তায় নাম না করে নরেন্দ্র মোদি এবং সোনিয়া গান্ধী কার্যত তোপ দেগেছেন পরস্পরের বিরুদ্ধে।

বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, “একতাই দেশের শক্তি। দেশকে ভাগ করার জন্য, দেশবাসীর মনে সন্দেহের বিষ ঢোকাতে কিছু শক্তি ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।”

মোদির ‘কিছু শক্তি’-র অর্থ অবশ্যই কংগ্রেস ৷

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলছেন, “মিথ্যাচার কোনও শাসকের ধর্ম হতে পারে না। ঔদ্ধত্যকে সরিয়ে নম্রতা ও বিবেচনাবোধ ফিরিয়ে আনা উচিত শাসক দলের।”

সোনিয়া তাঁর বার্তায় ‘শাসক’ বলতে মোদিকেই বুঝিয়েছেন৷ বিজয়াদশমী তথা দশেরার বার্তায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন “জনসাধারণের কাছেই প্রশাসনের শেষ দায়বদ্ধতা থাকা উচিত। সেখানে ঔদ্ধত্য, মিথ্যাচার, প্রতিশ্রুতি ভঙ্গের জায়গায় শাসকের থাকার কথা নয়।’’ বলেছেন, “অন্যায়কে হারিয়ে ন্যায়ের জয়, মিথ্যাকে সরিয়ে সত্যের প্রকাশ, ঔদ্ধত্যের পরিবর্তে বিবেচনাবোধ আসবে, এটাই তো দশেরার শপথ।’

আরও পড়ুন-করোনায় আক্রান্ত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...