Tuesday, May 19, 2026

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দর্শকরা থাকবেন! ইঙ্গিত অজি বোর্ডের

Date:

Share post:

বিশ্ব জুড়ে মহামারির আবহের মধ্যেও খুশির খবর শুনিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ। সব ঠিকঠাক থাকলে, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দর্শকরা।
আসলে করোনার জন্য গত এক মাস লকডাউন ছিল মেলবোর্ন শহরে।

আরও পড়ুন- দশমীতে মর্মান্তিক ঘটনা, বিসর্জনে গিয়ে নৌকাডুবিতে মৃত ৫

এমনকি আগামী সপ্তাহে মেলবোর্ন হর্স কাপেও দর্শকদের উপস্থিতি থাকছে না। যদিও প্রশ্ন উঠেছে বক্সিং ডে টেস্টে দর্শকদের মাঠে আসার অনুমতি নিয়ে । অ্যান্ড্রুজ বলেছেন, “ঘোড়দৌড় এবং ক্রিকেটের মধ্যে পার্থক্য রয়েছে। অডনেকটাই সময় পাওয়া যাবে বক্সিং ডে টেস্টের আগে। তাই এবার বক্সিং ডে টেস্টে দর্শকরা থাকবেন বলেই আশা রাখছি।”
আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে যাবে কোহলি ব্রিগেড। আর সেই সফরে যাতে কোহলিদের সঙ্গে তাদের পরিবার থাকতে পারে সেজন্য বাড়তি সতর্কতা নেওয়ার অনুরোধ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
মহারাজ স্পষ্ট জানিয়েছেন, আইপিএলের জন্য বিগত 80 দিন ধরে জৈব সুরক্ষা বিয়ের মধ্যে আছেন কোহলিরা। তাই অস্ট্রেলিয়া সফরে আরও ১৪ দিন থাকতে তাদের কোনও অসুবিধা হওয়ার কথা নয় । কিন্তু দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। তাই অস্ট্রেলিয়া বোর্ডকে অনুরোধ করা হয়েছে যাতে কোহলিদের সঙ্গে তাদের পরিবারও সফরে থাকতে পারেন। এমনকি তার অনুরোধে অস্ট্রেলিয়া ভরসা দিয়েছে বলেই জানিয়েছেন সৌরভ।

Related articles

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...